শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম

চৌগাছায় এসএসসি ও সমমান পরীক্ষা শুরু প্রথম দিনে অনুপস্থিত ৫৯ শিক্ষার্থী

এম এ রহিম, চৌগাছা (যশোর)
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫২ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) :যশোরের চৌগাছায় ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এ পরীক্ষায় উপজেলায় প্রথম দিনে ৫৯ শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে। সারাদেশের ২১ লাখ শিক্ষার্থী এ বছর পরীক্ষায় অংশ নিয়েছেন। বৃহ¯পতিবার ১৫ সেপ্টেম্বর উপজেলার মোট ৫টি কেন্দ্রে মোট শিক্ষার্থীর সংখ্যা ৩১৯৬ জন। এবছরে করোনা এবং বন্যার কারণে দুই দফা পরীক্ষার তারিখ পরিবর্তন করে পরীক্ষা পিছানোসহ বিভিন্ন সমস্যায় পরীক্ষার প্রথম দিনে ৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, উপজেলা শাহাদৎপাইলট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট শিক্ষার্থী ছিল ৭১৮ জন। অনুস্থিত ছিল ৮ জন শিক্ষার্থী। কাঠগড়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট শিক্ষার্থী ছিল ৫২৪ জন। অনুস্থিত ছিল ৭ জন শিক্ষার্থী। হাজী মর্তুজ আলী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট শিক্ষার্থী ছিল ৫২৪ জন। অনুস্থিত ছিল ৫ জন শিক্ষার্থী। ছারাবালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট শিক্ষার্থী ছিল ৮০১ জন। অনুস্থিত ছিল ১৪ জন শিক্ষার্থী। চৌগাছা কামিল মাদ্রাসা কেন্দ্রে মোট শিক্ষার্থী ছিল ৪৫৮ জন। অনুস্থিত ছিল ১২ জন শিক্ষার্থী এবং ভোকেসনালে মোট শিক্ষার্থী ছিল ১৭১ জন। অনুস্থিত ছিল ১৩ জন শিক্ষার্থী। এবার ৫টি কেন্দ্রে মোট ৩ হাজার ১শত ৯৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম রফিকুজ্জামান জানান, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় চৌগাছা উপজেলায় মোট পরীক্ষার্থী সংখ্যা ৩১৯৬ জন। এর মধ্যে এসএসসি ২৫৬৭ জন, ভোকেশনাল ১৭১ জন ও দাখিল পরীক্ষার্থী ৪৫৮ জন। তিনি আরও বলেন, প্রথম দিনের পরীক্ষায় ৫৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম রফিকুজ্জামান।

কিউএনবি/অনিমা/১৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit