বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

বলিউডে পা রাখছেন ইয়োহানি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮২ Time View

বিনোদন ডেস্ক : হঠাৎ একটি গানেই পেয়েছিল তুমুল জনপ্রিয়তা। সেই থেকেই তুঙ্গে তার রবি ও বৃহস্পতি। তিনি শ্রীলঙ্কান তরুণী ইউটিউবার ইয়োহানি ডি সিলভার। তার গলায় ‘মানিকে মাগে হিথে’ এক সময় ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়। এবার সে নাম লেখাতে চলেছে বলিউডে।

জানা গেছে, অজয় দেবগনের সিনেমা ‘মানিকে মাগে হিথে’ দিয়ে বলিউডে পা রাখলেন ইয়োহানি। সঙ্গীত পরিচালনায় তানিষ্ক বাগচি।

শীঘ্রই আসতে চলেছে অজয় দেবগনের সিনেমা ‘থ্যাঙ্ক গড’। আর এই সিনেমার হাত ধরে বলিউডে পা রাখছেন সিংহলি গায়িকা ইয়োহানি ডি সিলভা। বলিউড সিনেমার জন্য নতুন করে ‘মানিকে মাগে হিথে’ গাইলেন তিনি। এবার গানের শব্দগুলো হিন্দিতে রূপান্তর। ইতোমধ্যেই শেষ হয়েছে যার রেকর্ডিং।

গান রেকর্ডের পর ইয়োহানির জানান, হিন্দিতে এই গান গাওয়াটা তার কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল। 

হিন্দি সংস্করণে এই গান গাওয়ার প্রসঙ্গে ইয়োহানি বলেন, “ভাষাটা শেখা, রপ্ত করা আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল।

ছোটবেলা থেকেই হিন্দি গান অনেক শুনি। কিন্তু কোনও সিনেমার জন্য গান গাওয়া সম্পূর্ণ আলাদা বিষয়। সেখানে আমাকে একজন অভিনেত্রীর গলায় গাইতে হবে। উচ্চারণ, গলার ভঙ্গি, টান সব ঠিকঠাক রাখতে হবে। এর আগে আমি এই কাজ কখনও করিনি। তাই এটা আমার কাছে বড় চ্যালেঞ্জ ছিল।”

এদিকে ইয়োহানির সঙ্গে কাজ করতে পেরে দারুণ খুশি সঙ্গীত পরিচালক তানিষ্ক বাগচি নিজেও। 

সূত্রঃ হিন্দুস্তান টাইমস

কিউএনবি/অনিমা/১৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit