মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
এবার ‘বিগ বস’-এ ফিরছেন সৌরভ বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতায় ফাটল পিসিবিতে ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলজুড়ে আতঙ্ক, বাঙ্কারেও স্বস্তি পাচ্ছে না নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড নরসিংদীতে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ উত্তেজনার জেরে কাতারে সব ধরনের ফুটবল স্থগিত জয়পুরহাটে বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা বন্ধ, ৩৪০০-এর বেশি ফ্লাইট বাতিল দুর্নীতির অভিযোগে ঘুরেফিরে সেই অধ্যক্ষই: অনিয়মের চক্রে কুড়িগ্রাম টিটিসি হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে প্রতিপক্ষরা চাঁদা না পাওয়ায় জুয়েল রানা কে হত্যার চেষ্টা॥

২০০ কোটির দুর্নীতি মামলায় ৮ ঘণ্টা জেরা জ্যাকলিনকে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৬ Time View

বিনোদন ডেস্ক : ঠগবাজ সুকেশ চন্দ্রশেখরের আর্থিক জালিয়াতি যেন পিছুই ছাড়ছে না বলিউড অভিনেতা জ্যাকলিনের। বুধবার সুকেশ কাণ্ডে প্রায় ৮ ঘণ্টা ধরে অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ চালাল ইডি। সূত্রের খবর অনুযায়ী, এই জিজ্ঞাসাবাদে জ্যাকলিনের উত্তরে খুব একটা সন্তুষ্ট নন ইডি আধিকারিকরা। অভিনেত্রীর বয়ানে মিলেছে প্রচুর অসঙ্গতি।

গত বছরই অফ ক্যামেরায় শিরোনামে উঠে এসেছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ। আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিনের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। ২০০ কোটি টাকার প্রতারণা এবং আরও ২০টি আর্থিক তছরুপের মামলায় নাম জড়ানোয় দিল্লির রোহিণী জেলে বন্দি ‘ঠগবাজ’ চন্দ্রশেখর। জ্যাকলিনের সঙ্গে সুকেশের এই অন্তরঙ্গ মুহূর্তের একটি ছবিও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়।

প্রথমে শোনা গিয়েছিল, জ্যাকলিনের বিরুদ্ধে ২১৫ কোটি টাকার আর্থিক তছরুপ মামলায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। পরে আবার শোনা যায়, ২০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগে অভিনেত্রীকে সমন পাঠানো হয়েছিল।

সূত্র: সংবাদ প্রতিদিন

কিউএনবি/অনিমা/১৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit