শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

মৌসুমী আপুর সঙ্গে কাজ করা অনেক বড় প্রাপ্তি: অধরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৬ Time View

বিনোদন ডেস্ক : চলতি মাসেই মুক্তি পাওয়ার কথা ছিল এই প্রজন্মের চিত্রনায়িকা অধরা খান অভিনীত সৈকত নাসির পরিচালিত ‘বর্ডার’ সিনেমাটি। কিন্তু আপাতত আটকে আছে সিনেমাটি। তবে অধরার সৌভাগ্য হয়েছিল প্রিয়দর্শিনী মৌসুমী’র সঙ্গে একটি সিনেমাতে অভিনয় করার। ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত ‘নায়ক’ সিনেমাতে মৌসুমীর ছোট বোনের চরিত্রে অভিনয় করার সুযোগ হয়েছিল তার।

অধরা প্রসঙ্গে মৌসুমী সেই সময় শুটিংয়ের ফাঁকে বলেছিলেন- অভিনয় জানা নতুন শিল্পীদের চলচ্চিত্রে আসা খুব জরুরি। নতুনরা অনেক স্বপ্ন ও আশা নিয়ে চলচ্চিত্রে কাজ করতে আসে। নতুনরা যেন সুন্দরভাবে পথচলার সুযোগ পায় এই শুভ কামনা আমার সবসময়ই। অধরার আচার ও আচরণ বেশ পরিশীলিত। তার চমৎকার এক শিল্পী মন আছে, শিল্পকে ভালোবেসে এর জন্য নিবেদিত হয়ে ধৈর্য ধরে কাজ করার একাগ্রতা আছে তার মধ্যে। ধৈর্য ধরে কাজ করলে সে অনেক দূর যেতে পারবে।

মৌসুমীর সঙ্গে কাজ করতে পারাটা নিজের অভিনয় জীবনের অন্যতম অর্জন বলে বিবেচনা করেন অধরা খান। তিনি বলেন, মৌসুমী আপুকে নিয়ে কোনো রকম কিছু বলার যোগ্যতাই হয়নি আমার। তাকে নিয়ে বলার মতো আমি তেমন কেউ-ই নই। তার পরও বলব নায়ক চলচ্চিত্রে তিনি আমার বড় বোনের চরিত্রে অভিনয় করলেও কাজ করতে গিয়ে বারবারই আমার মনে হয়েছিল যে তিনি আমার সত্যিকারের বড় বোন। তিনি আমাকে এত ভালোবাসেন, আদর করেন যার কোনো কিছুতেই তুলনা হয় না। আমি কৃতজ্ঞ ইস্পাহানী আরিফ জাহান স্যারের কাছে আমাকে এত বড় একটি সুযোগ দেওয়ার জন্য। ‘নায়ক’ সিনেমাটি ২০১৮ সালের মার্চ মাসে নির্মিত হয়।

এদিকে মৌসুমী অভিনীত জাহিদ হোসেন পরিচালিত ‘সোনারচর’, আশুতোষ সুজন পরিচালিত ‘দেশান্তর’ ও সাখাওয়াৎ হোসেন পরিচালিত ‘ভাঙ্গন’ সিনেমা তিনটি রয়েছে মুক্তির অপেক্ষায়।

কিউএনবি/অনিমা/১৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ৮:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit