শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

যে ঘটনা এখনও কাঁদায় শাহরুখকে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৪ Time View

বিনোদন ডেস্ক : খুব অল্প বয়সে বাবা-মাকে হারিয়েছিলেন বলিউড ‘বাদশাহ’ শাহরুখ খান। ১৯৮১ সালে বাবা মীর তাজ মোহাম্মদ খান মারা যান ক্যান্সারে।

তার কয়েক বছরের মাথায় মা লতিফ ফাতিমা ডায়াবেটিসের কারণে শয্যাশায়ী হন। সেই সময়ের বেশ কিছু কথা আজও কাঁদায় ‘বাদশাহ’কে। মাকে ধরে রাখার কত চেষ্টাই না করেছিলেন তিনি!

অভিনেতা অনুপম খেরের সঙ্গে সম্প্রতি এক কথোপকথনে শাহরুখ বলেন, মৃত্যুশয্যায় মাকে অনেক কষ্ট দিয়েছিলাম। মাকে মানসিকভাবে আঘাত করেছিলাম। যা ভাবলে এখনও আফসোস হয় আমরা।  খবর আনন্দবাজার পত্রিকার।

শাহরুখ বলেন, আমি মাকে বললাম, তুমি চলে গেলে আমি আমার বোনের যত্ন নেব না। আমি পড়াশোনা করব না। কাজ করব না।

এ ধরনের আরও কত কী-ই যে বলে যেতাম… কিন্তু আমি মনে করি এগুরো কেবল শিশুসুলভ বিশ্বাস। অবিবেচকের মতো কাজ করেছি।

মাকে যেতেই হয়েছিল। সম্ভবত নিশ্চিন্তই ছিলেন যে, আমি আমার বোনের যত্ন নেব, জীবনে উন্নতি করব। আল্লাহই ভালো জানেন। আর মায়েরা আসলে সব জানেন।

৫৭ বছর বয়সেও তিনি বলিউডের নায়ক। দর্শক তাকে পর্দায় দেখতে চান বা না চান, শাহরুখের ঝুলিতে এখনো উপচে পড়ছে কাজ।

শিগগিরই ‘জওয়ান’, ‘পাঠান’ ও ‘ডাংকি’ ছবিতে দেখা যাবে এ অভিনেতাকে। যেহেতু সেগুলোর শুটিংয়ের কাজ প্রায় শেষ, আবার নতুন চিত্রনাট্য বাছাই শুরু করেছেন তিনি।

কিউএনবি/অনিমা/১৪ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit