শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

পাকিস্তানি ক্রিকেটারের কাছে পাত্তা না পেয়ে…

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১২১ Time View

বিনোদন ডেস্ক : পাকিস্তানি তরুণ ক্রিকেটার নাসিম শাহ-এর কাছে পাত্তা না পেয়েই কি মরমে মরছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা? হঠাৎ ফিরে গেলেন পুরনো প্রসঙ্গে। তিনি এখন ফিরতে চান পুরনো প্রেমিকের কাছেই!

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্টের কাছে ক্ষমা চাইলেন এই লাস্যময়ী। বললেন, “জানি না কী বলব…তবু বলতে চাই যে, ঋষভ আমি দুঃখিত। খুবই দুঃখিত।”

বলিউড এবং ক্রিকেট মহলে কানাঘুষো, একে অপরের প্রেমে মজেছেন ঋষভ পন্ট এবং উর্বশী রাউতেলা। এমনকি, তাদের বেশ কয়েকবার একসঙ্গে দেখাও গেছে।

শোনা যায়, ২০১৮ সালে তারা প্রেমের বাঁধনে জড়িয়েছিলেন। কিন্তু তারা যে প্রেম করছেন, সে কথা প্রকাশ্যে স্বীকার করেননি কেউই। ভালোবাসা ছিল কি না, তা নিয়ে মতান্তরও রয়েছে। 

কিন্তু সম্প্রতি প্রকাশ্যে বাকযুদ্ধে নামেন ঋষভ এবং উর্বশী। সংবাদমাধ্যমের দাবি, ঋষভের সঙ্গে সম্পর্ক পাকা করতে চেয়েছিলেন উর্বশী। কিন্তু এই সম্পর্ককে পূর্ণতা দিতে চাননি ঋষভ। এমনকি, গুঞ্জন ছড়ায় উর্বশীর হোয়াটসঅ্যাপ নাম্বারও ব্লক করে দেন তিনি। এই সময় থেকেই নাকি দু’জনের মন কষাকষি। পরে হোয়াটসঅ্যাপে ঋষভকেও ব্লক করেন উর্বশী। 

পন্টের নাম না করেই বলি অভিনেত্রী জানান, ‘আরপি (ঋষভের নাম এবং পদবির আদ্যক্ষর)’ নামক এক ব্যক্তি একবার তার সঙ্গে দেখা করার জন্য হোটেলের রুমের সামনে অপেক্ষা করছিলেন। কিন্তু তিনি তার কথা ভুলে গিয়ে ঘুমিয়ে পড়েন। পরে সেই ব্যক্তি মুম্বাই গিয়ে তার সঙ্গে দেখা করেন। উর্বশী কারও নাম সরাসরি না করলেও পুরনো জল্পনার কারণে ঋষভকেই সেই ব্যক্তি ভেবে গুঞ্জন শুরু হয়। 

উর্বশীর এই মন্তব্যের পর চুপ করে থাকেন নি ঋষভও। ইনস্টাগ্রামে এক স্টোরি পোস্ট করেন তিনি। যেখানে লিখেছিলেন, ‘জনপ্রিয়তা পাওয়ার জন্য মানুষ সাক্ষাৎকার দিতে গিয়ে কতই না মিথ্যা কথা বলেন। দেখে অবাক লাগে। নাম এবং খ্যাতি পাওয়ার জন্য মানুষ তৃষ্ণার্ত। ঈশ্বর ওঁদের মঙ্গল করুন। আমাকে ছেড়ে দাও বোন। মিথ্যা বলারও একটা সীমা থাকে।’

কিউএনবি/অনিমা/১৪ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ৮:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit