রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

‘ওয়ানডেতে পারলে কেন টি-টোয়েন্টিতে পারবে না’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১০১ Time View

স্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক কয়েক বছর ধরে ওয়ানডে ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছে বাংলাদেশ। ওয়ানডেতে ভালো করা সত্ত্বেও টি-টোয়েন্টিতে প্রত্যাশিত ক্রিকেট খেলতে পারছে না টাইগাররা। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে আফগানিস্তান ও শ্রীলংকার বিপক্ষে হেরে দেশে ফেরে বাংলাদেশ।

টি-টোয়েন্টিতে টাইগারদের এই দুর্বলতা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, টি-টোয়েন্টি খেলাটা পুরোপুরি ভিন্ন। আমাদের কাছে তাই মনে হচ্ছে এবং আমরা আসলে টি-টোয়েন্টি ক্রিকেটটা অন্য দেশের মতো বুঝে উঠতে পারছি না। এটা আমাদের ধারণা। 

মঙ্গলবার মিরপুরে সাংবাদিকদের পাপন বলেন, আমাদের দল যদি ওয়ানডেতে ভালো খেলে তাহলে কেন টি-টোয়েন্টিতে পারবে না। এজন্য এই ফরম্যাট প্ল্যানটা কী? এটা আসলে একটা মাইন্ড সেটের বিষয়। একই ধরনের খেলোয়াড়, একই ধরনের কোচিং স্টাফ। তাহলে হচ্ছে না কেন? এজন্য পরিবর্তন আনার চিন্তা করেছি।

তিনি আরও বলেন, একটা জিনিস পরিষ্কারভাবে বলছি, আমরা এখন যা করছি তা এই বিশ্বকাপের জন্য নয়। এই বিশ্বকাপকে টার্গেট করে কিছু করলে হবে না। আপনাকে সামনের বিশ্বকাপকে টার্গেট করে কিছু করতে হবে। এমন কোনো কোচ নেই, এমন কোনো বোর্ড নেই যে আপনাকে রাতারাতি টি-টোয়েন্টি ফরম্যাট সব ঠিক করে দেবে। এত দিন যা হয়েছে হয়েছে। আপনাকে লং টার্মে চিন্তা করতে হবে। নেক্সট টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল তৈরি করছি আমরা। 

তিনি বলেন, এজন্য আমাদের কিছু এক্সপেরিমেন্ট হবে, কিছু আপস অ্যান্ড ডাউন হবে। এজন্য আমাদের মানিয়ে নিতে হবে। ওইটা যদি খারাপও হয় আমরা হতাশ হব না। আমরা চাই ভালো হোক। ইভেনচুয়েলি ছয় মাস বা সাত মাস বা এক বছর পর যদি স্ট্রং কোনো দল দাঁড়িয়ে যায় তাহলে তো ভালো…মাথায় থাকতে হবে সব কিছুই কিন্তু আমরা সামনের বিশ্বকাপের জন্য করছি।

কিউএনবি/আয়শা/১৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit