বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

বিএনপির দুই কান কাটা: হানিফ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৯ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপির দুই কান কাটা। তাই তারা দুই কান কাটা মানুষের মতো রাস্তার মাঝখান দিয়ে হাঁটে। তাদের লাজ শরম নেই। মঙ্গলবার নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

প্রায় আট বছর পর হওয়া সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীর বেশ ছড়াছড়ি দেখা যায়। সভাপতি পদে ১৫ ও সম্পাদক পদে ১৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বেশ কয়েকজন নারী প্রার্থীও ছিলেন। হানিফ তার বক্তব্যে আরও বলেন, বিএনপির চোখ রাঙানির জন্য এ দেশ স্বাধীন করিনি। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে।

তিনি বলেন, বিএনপি পাকিস্তানের সৃষ্টি। কথায় কথায় তারা মিথ্যাচার করে। তাদের অর্জন হাওয়া ভবন। লন্ডন থেকে তাদের স্লোগান এসেছে টেক ব্যাক বাংলাদেশ। তার মানে বাংলাদেশকে পিছিয়ে দেওয়া। বৈরী আবহাওয়া উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আশুতোষ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে হওয়া সম্মেলনে বৃষ্টির মধ্যেই হাজার হাজার মানুষ এতে অংশ নেন।

সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাফি উদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, সুজিত রায় নন্দী, গোলাম রাব্বানী, ফরহাদ হোসেন সংগ্রাম এমপি, বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, মো. হেলাল উদ্দিন প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit