শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

মা হচ্ছেন মাহিয়া মাহি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৬ Time View

বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি মা হতে যাচ্ছেন। সুখবরটি নিজেই জানালেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

সোমবার রাত ১০টার দিকে সুখবরটি জানিয়ে মাহি লিখেছেন, “আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিন রাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচণ্ড আদর যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”

২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। এটা মাহির দ্বিতীয় সংসার। এর আগে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি।

উল্লেখ্য, ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রং’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে রুপালি জগতে পা রাখেন। এরপর ‘পোড়ামন’ সিনেমার মাধ্যমে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন। মাহি অভিনীত সর্বশেষ সিনেমা মুক্তি পায় গত সপ্তাহে। ‘লাইভ’ নামের সিনেমাটি বর্তমানে দেশের ২৬টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।

কিউএনবি/অনিমা/১৩.০৯.২০২২/সকাল ৯.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit