শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

শিপন লক্ষ্মী একটা ছেলে: সুচরিতা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮২ Time View

বিনোদন ডেস্ক : অল্প কয়েক দিনের মধ্যেই সেন্সরে যাচ্ছে সুচরিতা ও শিপন মিত্র অভিনীত রফিক সিকদার পরিচালিত সিনেমা ‘বসন্ত বিকেল’। সিনেমাটির গল্প মূলত মা ও ছেলেকে কেন্দ্র করে- এমনটিই জানালেন এই সিনেমার নায়ক শিপন মিত্র।

শুটিংয়ের বাইরে ১ সেপ্টেম্বর রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে ডাবিং করতে আসেন চলচ্চিত্রের নন্দিত নায়িকা সুচরিতা। ডাবিং চলাকালীন শিপন জানতে পারেন বিষয়টি। তখনই সব কাজ ফেলে তিনি সুচিরতার সঙ্গে দেখা করতে আসেন। রাত তখন প্রায় ৯টা। সুচরিতা তখন ডাবিং রুমের ভেতরে। শিপন অপেক্ষা করছিলেন। ডাবিং শেষে সুচরিতা বেরিয়ে এলেন। সূচরিতাকে দেখামাত্রই শিপন উঠে দাঁড়িয়ে সালাম জানালেন।

শিপন মিত্র প্রসঙ্গে সুচরিতা বলেন, শিপন লক্ষ্মী একটা ছেলে। তার বিনয় আমাকে মুগ্ধ করেছে। অভিনয়টাও মন দিয়ে করার চেষ্টা করে। আমার কাছে মনে হয় আগামীতে শিপন অনেক ভালো করবে।

শিপন মিত্র বলেন, চলচ্চিত্রে আসলে এখনো আমি নতুনই বলব। রাজ্জাক স্যার, কবরী ম্যাডাম, শাবানা ম্যাডাম, আলমগীর স্যার, ববিতা ম্যাডাম, সুচরিতা ম্যাডাম, তারা যেভাবে অবদান রেখে গেছেন, আমরা সেই অবদানকে অবলম্বন করেই এগিয়ে চলেছি আগামীর পথে। প্রতিনিয়ত অভিনয় শিখছি। সুচরিতা ম্যাডামের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি, এটি যেন অনেক বড় প্রাপ্তি আমার জীবনে। তার কাছ থেকে শেখার চেষ্টা করেছি। এত বড় একজন শিল্পী হয়েও তার মধ্যে যে বিনয় দেখেছি তা শেখারই মতো। আমি গর্বিত তার মতো একজন মহান শিল্পীর সঙ্গে অভিনয় করে।

রফিক শিকদার জানান, আগামী ৩০ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

কিউএনবি/অনিমা/১৩.০৯.২০২২/সকাল ৮.৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit