শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
‘সৌদির শত শত ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে, রেড সি উপকূল এখন মুক্ত’ ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা ইরান যুদ্ধের ধাক্কা: শীর্ষ রপ্তানিকারক থেকে এখন দীর্ঘমেয়াদে এলএনজি কিনতে চায় কাতার ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমোয় পর্যটক প্রবেশের পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা নয়াদিল্লিতে আজ শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন জার্মানিতে আঞ্চলিক নির্বাচনকে সামনে রেখে চাপে মের্ৎসের দল সড়কে অনুমোদনহীন ৮২৯ স্লিপার বাস, প্রশ্নের মুখে নিরাপত্তা ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

পুলিশের উপর গুলি,শীর্ষ সন্ত্রাসী পিতা-পুত্রসহ তিনজন গ্রেফতার

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৪ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পুলিশের উপর এলোপাতাড়ি গুলি করে পিতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সন্ত্রাসী পিতা-পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে গাজীপুর জেলার টুঙ্গী থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামের মৃত সুধন মিয়ার ছেলে শীর্ষ সন্ত্রাসী ব্যবসায়ী মন্নাফ (৫০) ওরফে মনেক ও তার ছেলে আরেক শীর্ষ সন্ত্রাসী শিপন (৩০)। এরমধ্যে মনেকের বিরুদ্ধে ডাকাতি, চুরি, হত্যা,ধর্ষণসহ ১৫টি মামলা এবং তার ছেলে শিপনও ডাকাতি-মাদকসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এসময় শরীফুল নামে তাদের এক সহযোগীকেও গ্রেফতার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন  জানান, গোপন সংবাদের ভিত্তিতে শীর্ষ অপরাধী পিতা-পুত্রসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের নিয়ে অভিযান অব্যাহত আছে। এবিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) সোহেল আহমেদের নেতৃত্বে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামে শীর্ষ সন্ত্রাসী ব্যবসায়ী মন্নাফ ওরফে মনেক ও তার ছেলে আরেক শীর্ষ সন্ত্রাসী শিপনকে গ্রেফতার করতে অভিযান চালায় পুলিশ। অভিযানে গ্রেফতার করা হয় মনেককে। পরে এই সংবাদ পেয়ে তার ছেলে শিপনসহ কয়েকজন মাদককারবারি দু’দিক থেকে পুলিশের ওপর হঠাৎ গুলি চালাতে শুরু করে। পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। এ সময় মনেকসহ হামলাকারীরা পালিয়ে যায়। এই ঘটনায় গুলিতে নবীনগর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সোহেল ও এসআই রনি সোরে রানার গুলিবিদ্ধ হন।

 

কিউএনবি/আয়শা/১২ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit