সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গা জোনের উদ্যোগে অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ। নরসিংদীতে মঈন খান এর সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল  আয়ারল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল নামিবিয়া ‘গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে ঢুকবে না’ এমবাপ্পে-বেলিংহ্যাম-ডিওমান্ডের গোলে রিয়ালের দাপুটে জয় পুতিনকে ‘বাস্তব জীবনের ভিলেন’ বললেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী ব্যালন ডি’অরের ভোটে নির্দিষ্ট খেলোয়াড়কে সমর্থনের চাপ! সাফ চ্যাম্পিয়নশিপের আগে সাবেক তারকাদের ফুটবল উৎসব যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চললেও ট্রাম্পের উদ্দেশ্য নিয়ে সন্দিহান ইরান ‘বছরের পর বছর ধরে প্রশান্ত মহাসাগরের একটি ছোট্ট দ্বীপে আটকে আছি’

ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৮ Time View

ডেস্ক নিউজ : আবারও কার্ডধারী এক কোটি পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ- টিসিবি। 

রোববার সকালে রাজধানির বেগুনবাড়িতে এ কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত ভর্তূকি মূল্যে পণ্য বিক্রি চলবে বলে জানান তিনি।

টিসিবির ফ্যামিলি কার্ডধারীরা কম মূল্যে সয়াবিন তেল, মশুর ডাল, চিনি ও পেঁয়াজ কিনতে পারছেন।

বাজারে প্রতি লিটার সয়াবিন ১৯২ টাকা, সেখানে টিসিবি দিচ্ছে ১১০ টাকায়। আর চিনি মিলছে কেজি প্রতি ৫৫ ও মসুর ডাল ৬৫ টাকায়। আর ২০ টাকা কেজি দরে ২ কেজি পেঁয়াজ। তাইতো কার্ড হাতে লাইনে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ। কম দামে পণ্য পেয়ে খুশি তারা। 

বাণিজ্য সচিব বলেন, প্রতি মাসে একবার করে এক কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে পণ্য দেয়া হবে। যতোদিন প্রয়োজন, ততোদিনই চলবে এই কার্যক্রম। 

তিনি আরও বলেন, সরকার দরিদ্র মানুষের মধ্যে স্বল্পমূল্যে খাদ্য সরবরাহ করছে। এ বরাদ্দ আরও বাড়ানো হবে। এসময় তিনি টিসিবির বিক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে পালনের জন্য ডিলার এবং কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।

বর্তমান বাজার মূল্যে এ কার্যক্রম চালাতে সরকারকে বছরে ৫ হাজার ২০০ কোটি টাকারও বেশি ভর্তুকি দিতে হবে বলে জানান বাণিজ্য সচিব। 

কিউএনবি/অনিমা/১১.০৯.২০২২/দুপুর ২.৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit