শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

ইউক্রেনীয় বাহিনীর জন্য শীতকালীন ইউনিফর্ম চায় ন্যাটো

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের সেনাবাহিনীর জন্য শীতকালীন ইউনিফর্ম সরবরাহ করতে মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটো। শুক্রবার জোটের মহাসচিব জেনস স্টোলটেনবার্গ এই আহ্বান জানিয়েছেন। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনীয় সেনারা যাতে শীত মৌসুমেও রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারে সেজন্য কিয়েভকে শীতকালীন গিয়ার যেমন পোশাক, তাঁবু ও জেনারেটর সরবরাহের জন্য মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন ন্যাটো মহাসচিব।

ইউক্রেনের বেশিরভাগ অংশে শীতের গড় তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে এবং তাপমাত্রা মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসা অস্বাভাবিক কিছু নয়। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে এক বৈঠকের পর এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জেনস স্টোলটেনবার্গ। এ সময় তিনি বলেন, শীত আসছে। তাই আমাদের অস্ত্র ও গোলাবারুদের পাশাপাশি শীতের পোশাক, তাঁবু, জেনারেটর এবং শীতের জন্য প্রয়োজনীয় যাবতীয় সরঞ্জাম সরবরাহ অব্যাহত রাখতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit