রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

পুলিশ হেডকোয়ার্টার্সে  এআইজি পদে যোগদান করেছেন মোহাম্মদ আবদুল আজিজ

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৫০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) স্বাক্ষরিত এক চিঠিতে খাগড়াছড়ি জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজকে পুলিশ হেডকোয়ার্টার্স এর এআইজি পুলিশ হেলথ ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন পদে পদায়ন করেছেন। বৃহস্পতিবার (৮সেপ্টেম্বর ২০২২ইং)পুলিশ হেডকোয়ার্টার্সে এআইজি  পুলিশ হেলথ ওয়েলফেয়ার  অ্যান্ড পেনশন পদে যোগদান করেছেন পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ। 

গত ৩ আগস্ট এক প্রজ্ঞাপনে জনবান্ধব পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজের খাগড়াছড়ি জেলা হতে পুলিশ সদর দপ্তর ঢাকায় বদলী করা হয়। খাগড়াছড়ি পার্বত্য জেলার ২৫তম পুলিশ সুপার পদে দীর্ঘ ২ বছর ৮ মাস সততা, নিষ্ঠা, দক্ষতা ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে জনগণের সেবা করে গেছেন।বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ২৪ তম ব্যাচের এই কর্মকর্তা ২০১৯ সালের ৩১ ডিসেম্বর খাগড়াছড়ি জেলায় দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব নেয়ার পর থেকে পিছিয়ে পড়া পার্বত্য জনপদে  নিজেকে আত্মনিয়োগ করেন জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলার দায়িত্বে। খাগড়াছড়ির পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণের কয়েক মাসের মধ্যে বিশ্বব্যাপী নেমে আসে করোনা মহামারী। করোনা মহামারীর মধ্যে সম্মুখ সারির অন্যান্য পেশাজীবীদের মতো বাংলাদেশ পুলিশের খাগড়াছড়ি ইউনিটকে এগিয়ে নিয়ে যান। লক-ডাউন, সামাজিক দূরত্ব সহ নানাবিধ ধরা বাধার মধ্যে নিয়মিত দায়িত্বের পাশাপাশি খাগড়াছড়ি জেলা পুলিশ জনসচেতনতা তৈরীর পাশাপাশি সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।

এ ছাড়া পুলিশ নারী কল্যাণ সমিতি-পুনাক খাগড়াছড়ির সভানেত্রী খাগড়াছড়ি পুলিশ সুপারের সহধর্মিনী আমিনা আফরোজ জেমীর উদ্যোগে কর্মহীনদের মাঝে ত্রাণ সহায়তা দেয়া হয়। পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজের চৌকস নেতৃত্বে খাগড়াছড়ির ৯ টি থানা, ১ টি তদন্ত কেন্দ্র, ৬ টি ফাড়িঁ ও ১১ টি ক্যাম্পের মাধ্যমে জনগণের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। জেলার দূর্গম ভৌগলিক অবস্থানেও পুলিশের কার্যক্রমকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়।

তাঁর দায়িত্বরত সময়ে জেলায় সংগঠিত একাধিক ক্লু লেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, আসামী গ্রেপ্তার, আদালতে সোপর্দ সহ অন্যান্য আইনী কার্যক্রম দ্রুততার সাথে সম্পন্ন করে খাগড়াছড়িবাসীর আস্থা অর্জন করেছেন। খাগড়াছড়ি জেলা  পুলিশের নানা পদস্থ সদস্যবৃন্দ ও জেলাবাসি পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ এর নতুন কর্মস্থলের সফলতা কামনা করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit