শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

টাইগারদের ক্যাম্প হচ্ছে না অস্ট্রেলিয়ায়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৮ Time View

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অ্যাডিলেডে এক সপ্তাহের ক্যাম্প করার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু ঠাঁসা সূচির কারণে অ্যাডিলেডের ক্যাম্পটি হচ্ছে না। বাংলাদেশ অক্টোবরের প্রথম সপ্তাহে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে। সেখান থেকে সরাসরি যোগ দেবে অস্ট্রেলিয়ায়।

২৪ অক্টোবর থেকে বাংলাদেশের বিশ্বকাপের মিশন শুরু হবে। এর আগে আইসিসি আয়োজিত দুইটি প্রস্তুতি ম্যাচও খেলবে। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান (১৭ অক্টোবর) ও দক্ষিণ আফ্রিকা (১৯ অক্টোবর)। মূলত এই দুইটি প্রস্তুতি ম্যাচের কারণেই বাংলাদেশের এক সপ্তাহের ক্যাম্পটি হচ্ছে না।

বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘ত্রিদেশীয় সিরিজ এবং আইসিসির দুটি প্রস্তুতি ম্যাচের কারণে টানা খেলার ওপর থাকবেন ক্রিকেটাররা। এ সময়ে ক্যাম্প করার কোনো সুযোগ নেই। অনুশীলনের থেকে ম্যাচ খেলার সুযোগটি আমরা কাজে লাগাতে চাই। এতে ক্রিকেটাররা আরও ভালো প্রস্তুতির সুযোগ পাবে।’

আগামী ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় বসবে বিশ্বকাপের আসর।

কিউএনবি/অনিমা/০৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit