বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম
অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ-চীন হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২ ‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’ ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ যারা স্কুল-কলেজের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির নির্বাচন বন্ধে ষড়যন্ত্রের অভিযোগ দুর্গাপূজায় ৬১৫ মন্দির-মণ্ডপে নিরাপত্তা দেবে কোস্ট গার্ড, মোতায়েন ৩৪০০ সদস্য বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ডেপুটি স্পিকারের রোনালদোর সিদ্ধান্ত সব দিক থেকেই ভুল ছিল: রুনি সরকারি তথ্য ফাঁসকারীদের গুলি করা উচিত: ট্রাম্প এমবাপ্পের পর এবার মেসির জোড়া রেকর্ড ভাঙলেন হালান্ড

ডলারের এক রেট নির্ধারণের সিদ্ধান্ত আসছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৩ Time View

ডেস্ক নিউজ : প্রবাসীদের কাছ থেকে রেমিট্যান্স (ডলার) কেনার ক্ষেত্রে ব্যাংকগুলোর মধ্যে প্রতিযোগিতা লক্ষ্য করা যায়। যে ব্যাংক বেশি দাম দিতে পারে তারা রেমিট্যান্স পায়। এ সমস্যা সমাধানে রেমিট্যান্স কেনার ক্ষেত্রে এক দাম নির্ধারণের সুপারিশ করেছে ব্যাংকগুলো। 

বৈঠক শেষে বাফেদার চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আফজাল করিম বলেন, ডলারের দাম যাতে আর না বাড়ে সে ধরনের উদ্যোগ আমরা নিতে যাচ্ছি। বাজারকে স্থিতিশীল করার জন্য যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার তা নেওয়া হবে। এজন্য আরও সপ্তাহখানেক সময়ের প্রয়োজন। শিগগিরই ডলার সংকট কেটে যাবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাশরুর আরেফিন বলেন, ত্রিপক্ষীয় বৈঠক আরও কয়েক দিন চলবে। বাস্তবে মার্কেটের অবস্থা কী তা বোঝার চেষ্টা করছি। 

এবিবির চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেলিম আর এফ হোসেন বলেন, ডলার মার্কেট নিয়ে আগামীতে কী ধরনের নীতিমালা করা যেতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। আগামী রোববারের মধ্যে একটা সিদ্ধান্ত আসবে। তিনি আরও বলেন, দেশের চলতি হিসাব ভারসাম্য (কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স) অনেকটাই ইতিবাচক (পজিটিভ)। পার্থক্যটা অনেকাংশে কমে এসেছে। ভবিষ্যতে এ ঘাটতি আরও কমে আসবে। সুতরাং ডলার সংকট খুব বেশি দিন থাকবে না।

প্রসঙ্গত, ডলার বিক্রি করে অতিরিক্ত মুনাফা করায় কিছু দিন আগে ছয়টি ব্যাংকের কাছে ব্যাখ্যা তলব করা হয়েছিল। নতুন করে আরও ছয়টি ব্যাংককে ব্যাখ্যা দেওয়ার জন্য চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কারণ কোনো কোনো ব্যাংক ডলার বিক্রিতে ৭৭০ শতাংশ পর্যন্ত মুনাফা করেছে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit