বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

কোনো মন্তব্যে জাতিকে জড়াবেন না: শোয়েবকে আফগান তারকার হুঙ্কার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৪ Time View

স্পোর্টস ডেস্ক : বুধবার শারজাহে আফগানিস্তানের ছুড়ে দেওয়া ১৩০ রানের মামুলি লক্ষ্য পেরুতে নাভিশ্বাসের উপক্রম হয় পাকিস্তানের ব্যাটারদের। একের পর এক উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে বাবর আজমের দল। শেষ ওভারে পাকিস্তানের দরকার পড়ে ১১ রান।  ক্রিজে ছিল না কোনো স্বীকৃত ব্যাটার। জয়ের অপেক্ষার নেশায় যখন বুঁদ হয়ে থাকে আফগানিরা, তখনই দুই ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতান পাকিস্তানের নাসিম শাহ।

ম্যাচ জয়ের উদ্দাম উল্লাসে যখন মত্ত গ্যালারির পাকিস্তানি সমর্থকরা তখন হতাশায় চেয়ার ছুড়ে মারে আফগানিরা। শুরু হয় সংঘর্ষ। পাকিস্তানি সমর্থকদের ওপর আফগানিদের হামলার সেই  ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।  যেখানে দেখা গেছে, শারজার গ্যালারিতে চেয়ার ছোড়া-ছুড়ি চলছে। কয়েকজন পাকিস্তানি সমর্থককে চেয়ার দিয়ে বাড়ি দিতেও দেখা যায় আফগানিদের। এর আগে ম্যাচের মাঝামাঝি সময়ে স্টেডিয়ামের প্রধান ফটকের দিকে যেতে দেখা মেলে কাবলি পরা এক আফগান সমর্থকের। অ্যাম্বুলেন্সের সামনে দাঁড়িয়ে টিসু দিয়ে নাক-মুখের রক্ত মুছছেন বারবার। কর্তব্যরত নিরাপত্তারক্ষী জানান, গ্যালারিতে মারামারি করে তার এ অবস্থা।

গ্যালারিতে আফগানি সমর্থকদের এমন আচরণের ধিক্কার জানিয়ে আফগান ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান নির্বাহী শফিক স্টানিকজাইকের কাছে জবাব চান পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার। আফগান সমর্থকদের হামলার ভিডিওটি টুইটারে শেয়ার করে আফগান ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান নির্বাহী শফিক স্টানিকজাইকে ট্যাগ করেন শোয়েব। ক্রিকেটে আফগানিস্তানের সমর্থকরা এমন কাণ্ড অতীতে একাধিকবার করেছে দাবি করে শোয়েব হুঙ্কার ছাড়েন, ক্রিকেটে টিকে থাকতে হলে আফগান ভক্তদের ও মাঠের খেলোয়াড়দের ব্যবহার শিখতে হবে।

শোয়ের এমন হুঙ্কারের পাল্টা জবাব দিয়েছেন শফিক স্টানিকজাই। বুধবারের ঘটনায় কোনো জাতিকে না জড়ানোর অনুরোধ জানিয়েছেন তিনি শোয়েবকে। শোয়েবের এক টুইটে শফিক স্টানিকজাই রিপ্লাই দেন, ‘আপনি সমর্থকদের আবেগে বাধ দিতে পারবেন না। এসব ঘটনা বিশ্ব ক্রিকেটে বহুবার ঘটেছে। আপনি বরং কবির খান, ইনজামাম ভাই এবং রশিদ লতিফকে জিজ্ঞেস করতে পারেন, আমরা তাকে কেমন চোখে দেখতাম। আমার পরামর্শ থাকবে, কোনো মন্তব্যে জাতিকে জড়িয়ে দেবেন না।’

এর আগে টুইটারে শোয়েব লেখেন, ‘আফগান ভক্তরা এটা কী করছে? এটা তারা অতীতে একাধিকবার করেছে। এটি একটি খেলা এবং এটি সঠিক মেজাজে পরিচালিত হওয়া উচিত। শফিক স্টানিকজাই আপনি যদি খেলায় এগিয়ে যেতে চান, তবে আপনার ভক্ত এবং খেলোয়াড়দের কিছু জিনিস শিখতে হবে।’

 

 

কিউএনবি/আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit