বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

অক্টোবরে আফগানিস্তান ও দ. আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৪ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য কয়েকটি দেশ তাদের দল ঘোষণা করেছে। চলমান এশিয়া কাপে ভরাডুবির পর সবার আগে দেশে ফিরেও বাংলাদেশ এখনও দল দেয়নি। সাকিব আল হাসানের নেতৃত্বে টি-টোয়েন্টি ফরম্যাটের স্কোয়াডে কারা থাকবেন তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে আইসিসি।  যেখানে দেখা যাচ্ছে মূল লড়াইয়ের আগে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। নিজেদের তাতিয়ে নিতে দেশ দুটির সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। আগামী ১৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে এবং ১৯ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ দল।

ব্রিজবেনের দুটি মাঠে হবে খেলা দুটি।  বাংলাদেশ ম্যাচ দুটি খেলবে অ্যালান বোর্ডার ফিল্ডে। তবে বৈশ্বিক আসরের আগে নিউজিল্যান্ড ও পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজটির সব ম্যাচই হবে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে। আগামী ১৬ অক্টোবর শ্রীলঙ্কা ও নামিবিয়ার প্রাথমিক পর্বের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের।  

বিশ্বকাপে বাংলাদেশ দলের প্রথম ম্যাচ আগামী ২৪ অক্টোবর।  ম্যাচ হবে হোবার্টে।   প্রাথমিক পর্ব পেরিয়ে আসা একটি দলের সঙ্গে খেলবে সাকিবের দল। বাংলাদেশের প্রথম ম্যাচ হোবার্টে। আগামী ২৪ অক্টোবর প্রাথমিক পর্ব পেরিয়ে আসা একটি দলের সঙ্গে খেলবে তারা।

 

 

কিউএনবি/আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit