বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম
শি-ট্রাম্প-পুতিন বৈঠক নিয়ে ইউরোপের উদ্বেগ কেন? মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার অতি-গোপনীয় যোগাযোগ নেটওয়ার্ক বিকল, নেপথ্যে কি? আটোয়ারীতে বিরোধপূর্ণ জমিতে বাউন্ডারী ওয়াল নির্মাণের অভিযোগ হাসিনাকে ঘিরে চলছে বাংলাদেশ-ভারতের ‘ছায়াযুদ্ধ’ ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই ঢাবি শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে মুজিব হল সংলগ্ন পকেট গেইট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ঢাবি কোষাধ্যক্ষের সাথে আলিয়ঁস ফ্রঁসেজ পরিচালকের সাক্ষাৎ ধর্ম, বর্ণ, লিঙ্গ বা ভাষার কারণে বাংলাদেশে কেউ যেন নিজেকে ক্ষুদ্র মনে না করে : ঢাবি উপাচার্য সঞ্চয়পত্রে মানুষের আগ্রহ বাড়ল কেন? সামনে এল দুই কারণ ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য মাদ্রাসায় যাওয়ার পথে শিশুকে শ্বাসরোধে হত্যা, বিচারের দাবিতে মানববন্ধন

স্মিথ-টেলএন্ডারদের নৈপুণ্যের পরও দু’শ পেরোতে পারেনি অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৯ Time View

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক অস্ট্রেলিয়াকে চাপে ফেলেছে নিউজিল্যান্ড। ক্যাজালি’স স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিং নিয়ে অজিদের আটকে দিয়েছে ১৯৫ রানে। ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরির বোলিং তোপে মাত্র ২৬ রানেই ৪ উইকেট হারিয়ে বসেছিল অস্ট্রেলিয়া। সাজঘরে ফেরেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ (০), ডেভিড ওয়ার্নার (৫), মার্নাস লাবুশানে (৫) ও মার্কাস স্টয়নিস (০)।

দলীয় ৫৪ রানে ফেরেন ১২ রান করা অ্যালেক্স ক্যারি। একপ্রান্ত আগলে রেখে খেলেন স্টিভেন স্মিথ। ম্যাক্সওয়েল করেন ৫০ বলে ২৫, শন অ্যাবট আউট হন ৭ রানে। দলীয় ১১৭ রানের মাথায় অষ্টম ব্যাটার হিসেবে আউট হন স্মিথ। ৯৪ বলে একটি ছক্কা ও ৫টি চারে ৬১ রানের ইনিংস খেলেন তিনি। নবম উইকেটে ৩১ রান যোগ করেন অ্যাডাম জাম্পা ও মিচেল স্টার্ক। এরপর ১৬ রানে ফেরেন জাম্পা। ৪৪ ওভারে ১৪৮ রানে ৯ উইকেট হারালেও অলআউট হয়নি অস্ট্রেলিয়া। শেষ উইকেটে শেষ ৬ ওভারে ৪৭ রান তুলেন মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড। ৫০ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ১৯৫ রান।

স্টার্ক ৩৮ ও হ্যাজেলউড ২৩ রানে অপরাজিত থাকেন। বোল্ট ৩৮ রানে চার উইকেট নেন। ৩৩ রানে তিন উইকেট পান ম্যাট হেনরি। একটি করে উইকেট পান টিম সাউদি ও মিচেল স্যান্টনার। উল্লেখ্য যে, প্রথম ওয়ানডে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।

 

 

কিউএনবি/আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit