শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

নরসিংদীতে জেল থেকে জামিনে বেরিয়ে হলেন লাশ

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী
  • Update Time : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭১ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী : নরসিংদীর মাধবদীর কাঁঠালিয়ার একটি নির্জন খালের পাড়ে পড়ে থাকা অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কাঁঠালিয়া ইউনিয়নের কোতয়ালী গ্রামের ওই খালের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।পুলিশ জানায়, ওই ব্যক্তির নাম মো. শাহজাহান (৬৩)। তিনি মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের মৈষাদী গ্রামের মৃত ইয়াজুদ্দিনের ছেলে।              

তাঁর বিরুদ্ধে মাধবদী থানায় ডাকাতির দুটি মামলা রয়েছে। কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় ব্যক্তিরা ও পুলিশ জানিয়েছে, সকালে ওই খালের পাড় ধরে হেঁটে যাওয়ার সময় কয়েক ব্যক্তি একটি লাশ পড়ে থাকতে দেখেন। মাধবদী থানায় খবর দেওয়া হলে সকাল সাড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।

পরে মো. শাহজাহানের পরিবারের সদস্যরা এসে লাশ শনাক্ত করেন। বেলা সাড়ে ১১টার দিকে লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। মারা যাওয়া ব্যক্তির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি জানিয়ে মাধবদী থানার উপপরিদর্শক আবু ছিদ্দিক বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। ওই ব্যক্তির নামে মাধবদী থানায় ডাকাতির দুটি মামলা রয়েছে। কিছুদিন আগে জেল থেকে জামিনে বের হন তিনি।

কিউএনবি/অনিমা/০৮.০৯.২০২২/সকাল ৮.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit