বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি ও প্রাবন্ধিক অ্যান কারসন নবীওয়ালা কাজ দাওয়াতে তাবলিগ উলিপুরে নজরুল বর্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আশুলিয়ায় পানির ট্যাংকির পাশে প্রবাসীর স্ত্রীর লাশ ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় ৯ দুর্গাপূজা মণ্ডপে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সাড়ে ৫ টন চাল বিতরণ। ‘এই ভালোবাসা তোমার নিজের অর্জিত’—মেসির বিদায়ে রোকুজ্জোর আবেগঘন বার্তা ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ডিএসসিসিকে ইশরাকের চিঠি দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে?

পর্যটন খাতে সহযোগিতা চুক্তি করতে যাচ্ছে ইরান-রাশিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে ইরান ও রাশিয়া। এ নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু হবে এবং একটি চুক্তির জোরালো সম্ভাবনা রয়েছে। ইরানের পর্যটন মন্ত্রণালয়ের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এ তথ্য দিয়েছেন। খবর-পার্সটুডের।

গতকাল সোমবার ইরানি মন্ত্রণালয়ের মার্কেটিং ও আন্তর্জাতিক পর্যটন কার্যালয়ের প্রধান লেয়লা আহজারি জানান, ইরান ও রুশ কর্তৃপক্ষ একটি টেকনিক্যাল মিটিংয়ে খসড়া চুক্তির কপি বিনিময় করতে একমত হয়েছে। যার প্রেক্ষাপটে দু’দেশের মধ্যে পর্যটন খাতে সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক বা এমওইউ সই হবে।  

আহজারি জানান, এমওইউয়ের আওতায় ইরান ও রাশিয়ার মধ্যে প্রশিক্ষণ ও শিক্ষাসফর বিনিময় এবং প্রদর্শনীসহ অনেক কিছু থাকবে। রাশিয়ার ফেডারেল এজেন্সি ফর ট্যুরিজমের কাছে ইরান এমওইউয়ের খসড়া হস্তান্তর করবে। এ বিষয়ে গত ৩১ আগস্টের বৈঠকে একটি সময়সীমা নির্ধারণ করা হয়েছে বলে তিনি জানান। এ আলোচনার ভিত্তিতে ইরান ও রাশিয়া দুই দেশের কিছু পর্যটকের ক্ষেত্রে ভিসামুক্ত সফরের চুক্তি বাস্তবায়ন করবে। ২০১৭ সালে দুই দেশের মধ্য এ বিষয়ে একটি চুক্তি হয়েছিল।

 

 

কিউএনবি/আয়শা/০৬ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit