মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম
সীমান্ত নিরাপত্তায় ভূমিকা রাখছে ড্রোন: স্বরাষ্ট্রমন্ত্রী শত্রুরা আমাদের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে পারবে না: ইরান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৃতীয় টার্মিনালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে মন্ত্রী শুভশ্রীর বিয়ের আগের দিন পর্যন্ত কথা হয়েছে, তারপরই ব্লক : দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির মরদেহ উদ্ধার, নেপথ্যে কী ভালো ঘুমের জন্য মেনে চলতে পারেন যেসব অভ্যাস ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল নেপালে টানেলে কর্মরত শত শত শ্রমিক নিখোঁজ, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে উদ্ধারের চেষ্টা পিসিবিকে প্রশ্নের মুখে ফেললেন আফ্রিদি-মালিক

কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে দুই শিক্ষার্থীর মৃত্যু

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২২২ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে নাঈম (১৪) ও রিতু (১৫) নামে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেল সোয়া ৩টার দিকে মিরপুর পৌর এলাকার রেল ব্রীজের দক্ষিণ পাশে এ দূর্ঘটনা ঘটে। নিহত নাইম মিরপুর উপজেলার নওয়াপাড়া গ্রামের আজিজুলের ছেলে এবং রিতু চিথলিয়া ইউনিয়নের পাহাড়পুর গ্রামের রবিউল শাহ্র মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিতু ও নাঈম মিরপুর বাজারের রেল ব্রীজ পার হওয়ার সময় খুলনা গামী আন্তঃনগর রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুই কিশোর-কিশোরীর ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশে খরব দিলে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।

দূর্ঘটনার বিষয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, ট্রেনটি চিলাহাটি থেকে খুলনা অভিমুখে যাচ্ছিল। নাঈম বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণীর ছাত্র এবং রিতু মিরপুর নিম্ন মাধ্যমিক বিদ্যানিকেতনের ১০ম শ্রেণীর ছাত্রী বলে তিনি জানান।

 

 

কিউএনবি/আয়শা/০৪ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit