মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম
সীমান্ত নিরাপত্তায় ভূমিকা রাখছে ড্রোন: স্বরাষ্ট্রমন্ত্রী শত্রুরা আমাদের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে পারবে না: ইরান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৃতীয় টার্মিনালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে মন্ত্রী শুভশ্রীর বিয়ের আগের দিন পর্যন্ত কথা হয়েছে, তারপরই ব্লক : দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির মরদেহ উদ্ধার, নেপথ্যে কী ভালো ঘুমের জন্য মেনে চলতে পারেন যেসব অভ্যাস ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল নেপালে টানেলে কর্মরত শত শত শ্রমিক নিখোঁজ, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে উদ্ধারের চেষ্টা পিসিবিকে প্রশ্নের মুখে ফেললেন আফ্রিদি-মালিক

দৌলতপুরে খোলা বাজারে চাল বিক্রয় শুরু

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৯ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে স্থানীয় এমপি ও উপজেলা চেয়ারম্যানের মনোনিত প্রতিনিধির মাধ্যমে খোলা বাজারে চাল বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলার তারাগুনিয়া ডাক বাংলো ও মথুরাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ওএমএস কর্মসূচীর আওতায় টিসিবি’র পণ্য ক্রয় কার্ডধারী ও নি¤œ আয়ের সাধারণ জনগোষ্ঠীর মাঝে খোলা বাজারে চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া অতিরিক্ত জেলা প্রশাসক আবু জোয়ার গিফারী, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার ও দৌলতপুর খাদ্য গুদাম কর্মকর্তা শাহাবুল আলম।

দৌলতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের টিসিবি’র কার্ডধারী ও নিম্নআয়ের মানুষের মাঝে ৩০ টাকা কেজি দরে সপ্তাহে ৫দিন চাল বিক্রয় করা হবে। চালের পরিমাণ ৪ টন। কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি এ্যাড. সরওয়ার জাহান বাদশাহ্র মনোনিত প্রতিনিধি দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টিপু নেওয়াজ এবং দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুনের পিএস রাজু আহমেদকে খোলাবাজারে চাল বিক্রয়ের ডিলার নির্বাচন করা হয়েছে। জনপ্রতিনিধির মনোনিত দুই ডিলার এ কার্যক্রম পরিচালনা করবেন।

এদিকে ৩০ টাকা কেজি দরে চাল পেয়ে নিম্ন আয়ের মানুষ খুশি হলেও স্থানীয় এমপি’র প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যানের প্রতিনিধি দুইজন এ কার্যক্রম কতটা সফলভাবে সততার সাথে পরিচালনা করবেন তা নিয়ে রয়েছে সন্দেহ। এমন অভিযোগ সাধারণ ক্রেতাদের।

 

 

কিউএনবি/আয়শা/০৪ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit