রবিবার, ১২ জুলাই ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
দুপুরের মধ্যে ঢাকাসহ কয়েকটি জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস ১০ জনের সুইজারল্যান্ডকে ৯০ মিনিটেও হারাতে পারল না আর্জেন্টিনা গোল করে সমতায় ফিরেই লাল কার্ড দেখলেন এম্বোলো এনদোয়ের গোলে সমতায় ফিরলো সুইজারল্যান্ড মেসির অ্যাসিস্টে শুরুতেই গোল, সুইজারল্যান্ডের বিপক্ষে এগিয়ে আর্জেন্টিনা মেসিদের হার দেখার অপেক্ষায় অনেকে, মাঠে মিলবে আসল জবাব পরিসংখ্যানে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ সেরা ফুটবল না খেলেও আমরা সেমিফাইনালে: হ্যারি কেইন বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়লেন পিকফোর্ড রাঙামাটির বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে দুর্যোগ প্রতিমন্ত্রী

রাসেল মিয়ার ‘ভাইয়ারে’ ছবির ভূয়সী প্রশংসায় দেলোয়ার জাহান ঝন্টু (ভিডিও)

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৫ Time View

বিনোদন ডেস্ক : রকিবুল আলম রকিব পরিচালিত ভাইয়ারে ছবি মুক্তি পেয়েছে গত ২ সেপ্টেম্বর। মুক্তির দিন থেকে দর্শকের সাড়া দেখে অভিভূত প্রবীণ নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। একইসঙ্গে ভাইয়ারে ছবির ভূয়সী প্রশংসাও করেছেন এই গুণী নির্মাতা। তিনি মনে করেন, পরাণ ও হাওয়ার পর ভাইয়ারে ছবি চলচ্চিত্রের দুর্দিন কাটাতে অবদান রাখছে।

যুগান্তরকে দেওয়া একান্ত সাক্ষাতকারে দেলোয়ার জাহান ঝন্টু বলেন, মুক্তি পাওয়ার প্রথমদিনই মানুষ যেভাবে ভাইয়ারে ছবি গ্রহণ করেছেন তা দেখে আমি অভিভূত। আমার নিজের ছবি সুপার হিট হলে যতটা খুশি হতাম, তারচেয়ে বেশি খুশি হয়েছি এজন্য যে, ভাইয়ারে ছবি দর্শক হলে আনতে পেরেছে। ঝন্টু বলেন, আমরা দেখেছি পরাণ ও হাওয়া ছবির পর এই ভাইয়ারে ছবি দর্শক হলে টানছে। আমার তো মনে হয়, এই তিনটি ছবি আমাদের চলচ্চিত্রের দুর্দিন কাটিয়ে দিচ্ছে।

তিনি বলেন, আমি এই ছবির গল্পকারকে ধন্যবাদ জানাতে চাই। গল্প ভালো না হলে মানুষ সেই ছবি গ্রহণ করেন না। প্রশংসাও করেন না। কোনো ছবির গল্প ভালো হলে কম নামি আর্টিস্ট হলেও মানুষের চোখে পড়ে। আমি ছবির পরিচালককেও ধন্যবাদ জানাই ভালো একটি গল্প নির্বাচন করে সুন্দরভাবে নির্মাণের জন্য। আমি তার জন্য দোওয়া করি, যেন ভবিষ্যতে আরও ভালো ছবি দর্শকদের উপহার দিতে পারেন। আর এভাবেই আমাদের চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে। 

রাসেল মিয়ার ব্যতিক্রমী প্রচারণার প্রশংসা করে তিনি বলেন, পাঁচ-দশ লাখ টাকা খরচ করে যা না করা যায়, সে তারচেয়েও বেশি প্রচারণা করতে পেরেছে। সিনেমার মানুষ ছবির পোস্টারে ঘেরা ভ্যান চালিয়ে প্রচারণা করছে। এটা সত্যিই অসাধারণ। সে মানুষের নজর কাড়তে পেরেছে। নিজেকে ছোট মনে না করে তার ছবির জন্যই এটি করেছে। এটাই হওয়া উচিত।
 

 

কিউএনবি/আয়শা/০৪ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit