মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের এসপিসহ ৪২ জনের বিরুদ্ধে রিজভীর মামলার আবেদন

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯১ Time View

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জের একটি আদালতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান কনককে প্রধান আসামি করে ৪২ জনের নাম উল্লেখ করে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলার আবেদন করেছে বিএনপি। আজ রবিবার সকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান মোল্লার আদালতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাদী হয়ে এ মামলার আবেদন করেন। এতে অজ্ঞাত আসামি করা হয়েছে ১৫০ জনকে। বিষয়টি বিএনপির পক্ষ থেকে কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যড. শাখাওয়াত হোসেন খান।

মামলায় আবেদনে হত্যা, জখম, গুরুতরজখম ও পূর্ব পরিকল্পিতভাবে হামলার অভিযোগ আনা হয়েছে। আদালত আবেদন গ্রহণ করেছে। তবে আদেশ দেয়নি। বিচারক পরে মামলার আবেদনের বিষয়ে আদেশ দিবেন বলে জানিয়েছেন আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান। মামলার আসামিরা হলেন- জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান কনক, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান, জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (ক অঞ্চল) নাজমুল হাসান, সদর মডেল থানার উপপরিদর্শক কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আমীর খসরু, পুলিশ সদস্য শাহরুল আলম, সোহাগ, আরিফ দেওয়ান, ফেরদৌস দেওয়ান, সেলিম, রিপন, যুগল, মামুন, রিয়াজ, হাফিজ, সহকারী উপপরিদর্শক ইকবাল হোসেন, দেলোয়ার হোসেন, পুলিশ সদস্য জাকির হোসেন, নাঈম, রাকিব, আনিস, সাইদুল, এএসআই সোহরাব, পুলিশ সদস্য ইনজামামুল, রাসেল, খলিলুর রহমান, মোহসিন, মোস্তাকিম, শাহাদাৎ, ফখরুল, আরিফ দেওয়ান, দীপক সাহা, শাহীন, ফরিদ উদ্দিন, মুরাদুজ্জামান, শাহীন, কবির হোসেন, মান্নান, রুবেল, সোহাগ।

এ বিষয়ে মামলার আইনজীবী অ্যাড. এ কে এম ওমর ফারুক নয়ন গণমাধ্যমকে বলেন, আপনারা সকলেই জানেন নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেইট এলাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় পুলিশ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে শলাপরার্মশ করে অতর্কিতভাবে পেছন থেকে হামলা করে গুলিবর্ষণ করে। মাহফুজুর রহমান কনক চাইনিজ রাইফেল দিয়ে গুলিবর্ষণ করেছে। কিন্তু তার নামে পিস্তল বরাদ্দ ছিল। পুলিশ ও আওয়ামী লীগ একাকার হয়ে হত্যাযজ্ঞে অবতীর্ণ হয়ে মরদেহ উপহার দিয়েছে। আমাদের শাওন নামে যুবদল কর্মী নিহত হয়েছে। পুলিশের এই সন্ত্রাসীমূলক কার্যক্রমের প্রতিবাদে আমরা মামলার আবেদন করেছি। আশা করি আদালত মামলা গ্রহণ করে ন্যায়বিচার প্রতিষ্ঠা করবেন। উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ বঙ্গবন্ধু সড়কে বিএনপির নেতাকর্মী ও পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে। এ সময় শাওন নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় নিহত শাওনের বড় ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৪ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit