রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

‘দেশবাসীকে দেখাতে চেয়েছিলাম আমরা এতটা খারাপ নই’

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯১ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের কাছে মাত্র ১০৫ রানে অলআউট হয়েছিল শ্রীলঙ্কা। হারতে হয়েছিল ৮ উইকেটে। সেই লঙ্কানরাই বাংলাদেশকে শ্বাসরুদ্ধকর ম্যাচে হারিয়ে সুপার ফোরে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে। শারজায় শনিবার ১৭৬ রানের লক্ষ্য পায় শ্রীলঙ্কা। আগের ম্যাচের অভিজ্ঞতা থেকে নিশ্চিতভাবে ফেভারিট ছিল আফগানিস্তান। কিন্তু দারুণ জবাব দেয় লঙ্কান ব্যাটসম্যানরা। ৫ বল হাতে রেখে জিতে যায় ৪ উইকেটে। ভানুকা রাজাপাকসা ১৪ বলে ৪ চার ও ১ ছয়ে ৩১ রান করে শেষের আগের ওভারে আউট হন তিনি।

দাসুন শানাকা আউট হওয়ার পর দলীয় ১১৯ রানে ব্যাটিংয়ে নামেন ভানুকা। ছয় নম্বরে নেমে দানুশকা গুনাথিলাকার সঙ্গে ৩২ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। ব্যাটিংয়ে নেমেই ঝড় তোলার প্রস্তুতি নেন তিনি, ‘যখন ব্যাট করতে নামলাম আমি তখনই বুঝতে পারলাম ব্যাটিংয়ের জন্য উইকেটটা ভালো। ১৭৫ রানটা আমাদের কাছে যথার্থ মনে হয়েছিল। ছেলেরা দারুণ করেছে এবং আমাদের জন্য এটি ছিল চমৎকার জয়।’

এই জয় লঙ্কানদের জন্য শাপমোচনের বললেন ভানুকা। তারা প্রমাণ করতে চেয়েছিলেন, গ্রুপপর্বে হারের পর তাদের সামর্থ্য নিয়ে যে প্রশ্ন উঠেছিল তা যথার্থ নয়। তিনি বলেন, ‘এটা ছিল আমাদের শাপমোচনের। কারণ আগের ম্যাচে আফগানিস্তানের কাছে আমরা ১০৫ রানে অলআউট হয়েছিলাম, যা ছিল বিব্রত। তাই আমরা চেয়েছিলাম ঘুরে দাঁড়িয়ে দেশবাসীকে দেখাতে যে আমরা এতটা খারাপ নই।’

 

 

কিউএনবি/আয়শা/০৪ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit