রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

প্রতিপক্ষ ভারত, বাবরের সামনে রানে ফেরার চ্যালেঞ্জ

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৬ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে দ্বিতীয়বার ভারতের মুখোমুখি হওয়ার আগে কিছুটা ব্যাকফুটে পাকিস্তান। দলটির অধিনায়ক বাবর আজমের ফর্ম চিন্তায় রাখছে দলকে। এই আসরে প্রথম দুই ম্যাচে রান করতে ব্যর্থ পাক অধিনায়ক। ভারতের সঙ্গে দ্বিতীয় সাক্ষাতে আজ রবিবার ফর্মে ফেরার চ্যালেঞ্জ বাবরের সামনে। 

চোটের জন্য পাকিস্তান দলের তিনজন পেসার ইতোমধ্যে ছিটকে গেছে। যার ফলে বোলিং অনেকটাই দুর্বল। তাই আজকের ম্যাচে পাকিস্তানের প্রধান শক্তি ব্যাটিং। সেই হিসাবে বাবরের ফর্মে ফেরা অত্যন্ত জরুরি দলের জন্য। তবে দলের কমতি নিয়ে ভাবছেন না কেউই, লক্ষ্য একটাই, সেটি হলো বদলা। 

রোহিতদের কাছে হেরে এশিয়া কাপের অভিযান শুরু হয়েছে পাকিস্তানের। আজ যেভাবেই হোক, প্রতিশোধ নিতে চাইছে পাক শিবির। চোট-আঘাতে জর্জরিত হলেও মাঠে সেরাটা দেওয়ার জন্য তৈরি পাকিস্তানের ক্রিকেটাররা।

ব্যাটারদের মধ্যে ছন্দে আছেন মোহম্মদ রিজওয়ান। ভারতের বিরুদ্ধে রান পেয়েছেন। হংকংয়ের বিরুদ্ধে ম্যাচের সেরা হয়েছেন। ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া পাকিস্তানের এই উইকেটকিপার ব্যাটার। রিজওয়ান বলেন, ভারতের বিরুদ্ধে যেকোনও ম্যাচেই চাপ থাকে। গোটা বিশ্ব এই ম্যাচের দিকে তাকিয়ে থাকে। শুধু আমরা না, চাপ থাকবে ভারতের ওপরও। মাঠে যারা স্নায়ু ধরে রাখতে পারবে তারাই জিতবে।

হংকংয়ের বিরুদ্ধে বিশাল ব্যবধানে জেতার পর আত্মবিশ্বাস তুঙ্গে পাকিস্তানি ক্রিকেটারদের। একই ছন্দ ধরে রাখার লক্ষ্য নিয়ে নামবেন রিজওয়ানরা।‌ ম্যাচের আগে কী বিশেষ পরামর্শ দিলেন সতীর্থদের? রিজওয়ান বলেন, হংকং হোক বা ভারত, খেলাটা মাঠেই হবে। আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে হবে। বাড়তি কিছু করার দরকার নেই। 

তিনি আরও বলেন, আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী। আমরা জেতার জন্য পরিশ্রম করব। ফলাফল আমাদের হাতে নেই। ভারতের বিরুদ্ধে জয়ের পাশাপাশি পাকিস্তানের লক্ষ্য এশিয়া কাপের ফাইনালে ওঠা। 

কিউএনবি/অনিমা/০৪ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit