সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

আইডিইবির স্বর্ণপদক পেলেন বাপেক্সের এমডি মোহাম্মদ আলী

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৩ Time View

ডেস্ক নিউজ : ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) স্বর্ণপদক পেয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আলী। বৃহস্পতিবার দুপুরে আইডিইবি’র ২৪তম জাতীয় সম্মেলন ও ৪৩তম জাতীয় কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় জাতীয় পর্যায়ে কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তিনজন প্রকৌশলীকে আইডিইবি স্বর্ণপদক ও সম্মাননা তুলে দেওয়া হয়। তাদের মধ্য একজন বাপেক্সের এমডি মোহাম্মদ আলী। এর আগে মোহাম্মদ আলী বাপেক্সকে অলাভজনক প্রতিষ্ঠান থেকে লাভজনক প্রতিষ্ঠানে রুপান্তরিত করায় ২০২০-২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় স্বীকৃতিস্বরূপ পেট্রোবাংলা সম্মাননা স্বারক প্রদান করা হয়।

মোহাম্মদ আলী বলেন, স্বর্ণপদক পাওয়া নিশ্চয়ই জীবনের একটা বড় পাওয়া। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আইডিইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সব সদস্যদের প্রতি, যারা আমার কাজকে মূল্যায়ন করেছেন এবং প্রধানমন্ত্রীর কাছ থেকে স্বর্ণপদক অর্জনে সহায়তা করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit