বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

ফিলিস্তিনির প্রেমে পড়ার তথ্যও জানাতে হবে, ইসরায়েলি আইন

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরে কোনো বিদেশি নাগরিক যদি ফিলিস্তিনি কারো প্রেমে পড়ে, সে ক্ষেত্রে বিষয়টি অবশ্যই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে জানাতে হবে। বিবিসি জানিয়েছে, নতুন এই নিয়ম করা হয়েছে। তারা যদি বিয়ে করে, তাহলে ২৭ মাস পর পশ্চিম তীর ছেড়ে যেতে পারবে। পশ্চিম তীরে বসবাস কিংবা পরিদর্শনে ইচ্ছুক বিদেশিদের ওপর নিয়ম কঠোর করার একটি অংশ এটি।

ফিলিস্তিনি এবং ইসরায়েলি এনজিওগুলো অভিযোগ করেছে, ইসরায়েল নিষেধাজ্ঞার মাত্রা নতুন স্তরে নিয়ে গেছে। সোমবার থেকে নতুন নিয়ম কার্যকর করার কথা রয়েছে। ইসরায়েল কর্তৃপক্ষ নিয়ম বেঁধে দিয়ে বলেছে, পশ্চিম তীরে কোনো ফিলিস্তিনির সঙ্গে বিদেশি কেউ সম্পর্ক গড়লে, সম্পর্ক শুরু হওয়ার ৩০ দিনের মধ্যে কর্তৃপক্ষকে তা জানাতে হবে।  

ফিলিস্তিনি বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন বিধি-নিষেধের অধীনে ১৫০ জন শিক্ষার্থী ভিসা এবং ১০০ জন বিদেশি প্রভাষকের কোটা রাখা হয়েছে। যদিও ইসরায়েলি বিশ্ববিদ্যালয়গুলোতে এ ধরনের কোনো সীমা বেঁধে দেওয়া নেই। ব্যবসায়ী থেকে শুরু করে ত্রাণ সংস্থাগুলো বলছে, ইসরায়েলের বেঁধে দেওয়া নতুন নিয়মে তারাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

সূত্র : বিবিসি।

 

 

কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit