মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
তুরস্কের কাছে ট্রাম্পের এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির তীব্র বিরোধিতা নেতানিয়াহুর ট্রাম্পের সঙ্গে দূরত্বের দাবি প্রত্যাখ্যান নেতানিয়াহুর, সম্পর্ককে বললেন ‘চমৎকার’ বড়কুঠি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করার চেষ্টা করা হবে: ভূমিমন্ত্রী কেইনের ৬ মিনিটের ঝড়ে শেষ ষোলর টিকিট কাটল ইংল্যান্ড মেসির শেষ নৃত্য, নাকি সালাহর নতুন ইতিহাস তারেক রহমানকে ইইউর গ্লোবাল গেটওয়ে ফোরামে মূল বক্তব্য দেওয়ার আমন্ত্রণ মেসির সঙ্গে সোফির সম্পর্কের গুঞ্জন মালাক্কা প্রণালী উন্মুক্ত রাখার পক্ষে সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া খামেনির শোকযাত্রায় অংশ নিয়ে আহমাদিনেজাদের চমক নওগাঁয় হামড়ার বিল-কৃষ্ণপুর খাল পাড়ে ১ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি ধলু

যে মাসে মানুষ বেশি বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়ায়?

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১০০ Time View

ডেস্ক নিউজ : ভাঙা-গড়ার মধ্যেই চলতে থাকে মানুষের সম্পর্ক। যদিও টানাপড়েন সম্পর্কেরই অংশ। নতুন নতুন সম্পর্কেরও সৃষ্টি এ থেকেই। আর এবার এমন এক গবেষণা সামনে উঠে আসলো যা শুনলে কিছু আশ্চর্যই হবেন। গবেষণায় একটি বিশেষ মাসের নাম উঠে এসেছে, যে মাসে মানুষ বেশি বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়ান।

কখনও কখনও মানুষ একটি সম্পর্কের মধ্যে থাকতেই অন্যের প্রতি আকৃষ্ট হন। জড়িয়ে পড়েন ভিন্ন কারও সঙ্গে। সম্পর্কের নৈতিকতায় এ নিয়ে বিতর্ক থাকতেই পারে। কিন্তু বিষয়টি যে খুব বিরল, এমনটা দাবি করা যাবে না।

যুক্তরাষ্ট্রের একটি ডেটিং সংস্থা সম্প্রতি এক সমীক্ষায় দেখেছে সেপ্টেম্বর মাসে মানুষ বেশি পরকীয়া সম্পর্কে জড়ায়।

সেই সমীক্ষাতে দেখা যায়, নারী-পুরুষ নির্বিশেষে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ সেপ্টেম্বর মাসে পরকীয়াতে জড়ান। ৩২ শতাংশ নারী ও ৩৪ শতাংশ পুরুষ এই কথা জানিয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছে জানুয়ারি।

সমীক্ষায় অংশ নেন প্রায় দু’হাজার নারী-পুরুষ। সেই সমীক্ষাতেই দেখা যায়, জানুয়ারি মাসেও পরকীয়া বাড়ে। 

তবে তত্ত্বগত ভাবে তাদের মনে হয়েছে, সেপ্টেম্বরের আগে দীর্ঘ সময় ধরে গরমের ছুটি চলে যুক্তরাষ্ট্রে। তখন একসঙ্গে থাকেন বহু যুগল। আর তাতেই চাপ বাড়ে সম্পর্কে। আসে একঘেয়েমি। সেই কারণের ছুটির পর নতুনত্বের খোঁজ করেন অনেকে। 

বছর খানেক আগে একই সংস্থার সমীক্ষায় দেখা গিয়েছিল, জানুয়ারি মাসে পরকীয়া বাড়ে। কিন্তু শেষ দু’বছর সেই ধারায় কিছুটা বদল এসেছে বলে জানাচ্ছেন সমীক্ষকরা। 

তবে মনে রাখতে হবে, একটি সমীক্ষার ফলকেই ধ্রুব সত্য বলে ধরে নেওয়া অনুচিত। প্রতিটি সম্পর্কই স্বতন্ত্র, তাই সবার ক্ষেত্রে এই প্রবণতা সত্য হবে, এমন ভেবে নেওয়াও ঠিক নয়।
সূত্র: আনন্দবাজার অনলাইন

কিউএনবি/অনিমা/০৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit