শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা ভালোয় ভালোয় সিফাতকে ছেড়ে দেন, সরকারকে হুঁশিয়ারি জামায়াত আমিরের ২০১৩ সালের চুক্তির আওতায় হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত

এবার বলিউডে পা রাখছেন মিমি

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০৪ Time View

বিনোদন ডেস্ক : টলিউডের অভিনেতাদের বলিউড যাত্রা বেড়েই চলেছে। এবার হিন্দি ওয়েব সিরিজে কাজ করতে চলেছেন বাংলার হার্টথ্রব মিমি চক্রবর্তী। শোনা যাচ্ছে- কথাবার্তা মোটামুটি পাকা। বিপরীতে নায়ক হিসেবে নাম আসছে আলি ফাজলের। তবে সঙ্গে আরেকটা নামও ঘোরাফেরা করছে। আর তা হল বাংলার সেই নায়ক। গান গান, অভিনয় করেন, পরিচালনাও করেন! ঠিকই ধরেছেন, অনির্বাণ চট্টোপাধ্যায়। তাকেও প্রস্তাব দেওয়া হয়েছে। এখন শুধু সম্মতির অপেক্ষা। 

‘গুলাব গ‌্যাং’, ‘মহালয়া’ খ‌্যাত বাঙালি পরিচালক সৌমিক সেনের পরিচালনাতেই আসছে সেই ওয়েব সিরিজ। আর তাতে মিমি হলেন নায়িকা। নায়ক কে হবে, সেটাই এখনো ঠিক হয়নি।

রাইমা সেন, পাওলি দাম, স্বস্তিকা মুখোপাধ্যায়রা ইতোমধ্যে বলিউডে কাজ করেছেন। কাজ করেছেন তো মিমি নিজেও। পোস্ত ছবির হিন্দি রিমেকে। যদিও এখনো তা মুক্তি পায়নি। নায়কদের মধ্যে বলিউডে পরপর কাজ করছেন পরমব্রত, শাশ্বত, যিশু, টোটা, রাজেশ শর্মারা। এই তালিকায় নতুন নাম লিখিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী আর আবির চট্টোপাধ্যায়। কাজ করেছেন অনির্বাণও ‘মিসেস চ‌্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে, সেটাও মুক্তির অপেক্ষায়। তবে মিমির মতো এই ওয়েব সিরিজে সম্মতি দিলেই তা হবে অনির্বাণের প্রথম হিন্দি সিরিজ। যদিও খবরে এখনো সম্মতি দেননি মিমি বা অনির্বাণ কেউই। তবে হলে মন্দ হয় না। দুজনের জুটি ‘ড্রাকুলা স্যার’-এ সবাই খুব পছন্দ করেছে। 

এদিকে খবর মিলছে মিমির ‘বোনুয়া’ নুসরতও যাচ্ছেন বলিউডে, তবে সিনেমা বা সিরিজ নয়। ভাগ নেবেন বিগ বসে। সলমন খানের রিয়েলিটি শোর অংশ হতে চলেছেন তিনি। এই খবরে অভিনেত্রীর টিম জানিয়েছে, ‘আমরা সরকারি ভাবে এই বিষয়ে এখন কোনো মন্তব্য করতে পারব না। যা জানাবে, চ্যানেল জানাবে।’

সূত্র: হিন্দুস্তান টাইমস

কিউএনবি/অনিমা/০৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit