রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

ইউপিডিএফ সংগঠক হত্যাকান্ডের জেরে ট্রাকে আগুন ও ভাঙচুর

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৯ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : আঞ্চলিক দলের  আধিপত্য বিস্তারকে  কেন্দ্র করে  পার্বত্য অঞ্চলের শান্ত পাহাড়  অশান্ত হয়ে উঠেছে। সাধারন মানুষ আতঙ্কে রয়েছে  গুইমারায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ প্রসীত গ্রুপের সংগঠক অংথোয়াই মারমা (৫২) প্রকাশ আগুন হত্যার প্রতিবাদে    রামগড় ও গুইমারা উপজেলার বিভিন্ন সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর  অগ্নিসংযোগ করেছে  ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ)প্রসীত গ্রুপের সন্ত্রাসীরা। এতে আতঙ্কে রয়েছে এলাকাবাসি ও যানবাহনের  যাত্রিরা। 

শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরের দিকে গুইমারার বাইল্যাছড়ি জোড়া ব্রিজের উপর মালবাহী ট্রাক আগুন দিয়েছে ইউপিডিএফের সন্ত্রাসীরা। এসময় তাদের তান্ডবে জোড়া ব্রিজের দুপাশে শতশত যানবাহন আটকা পড়ে। এসময় খবর পেয়ে ছুটে আসেন  রামগড় থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ মিজানুর রহমান ও গুইমারা  থানার অফিসার ইনর্চাজ মুহাম্মদ রশীদ,  সেনাবাহিনী,  ও মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।একই সময়ে খাগড়াছড়ি-ঢাকা আঞ্চলিক সড়কের রামগড় দাতারামপাড়া রাস্তার মাথা এলাকায় মুরগির খাদ্যবাহী ট্রাকে আগুন দেয় ইউপিডিএফ সন্ত্রাসীরা। [elementor-template id=”649595″]

এ ঘটনার পর খাগড়াছড়ি-রামগড় আঞ্চলিক সড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন গুইমারা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রশীদ প্রসঙ্গত, শুক্রবার সকাল পৌনে ৯টার  দিকে খাগড়াছড়ির গুইমারায় প্রতিপক্ষের গুলিতে প্রসীত বিকাশ খীসা সমর্থিত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের গুইমারা উপজেলা অংথোয়াই মারমা প্রকাশ আগুন (৫০) নিহত হয়।

কিউএনবি/অনিমা/০২ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit