বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

থাইরয়েডের কারণে ওজন বেড়ে যাচ্ছে? খেতে হবে কোন তিন খাবার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ১১২ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : থাইরয়েডের সমস্যায় দীর্ঘ দিন ভুগছেন, এমন মানুষের সংখ্যা কম নয়। ওজন বেড়ে যাওয়ার একটি অন্যতম কারণ থাইরয়েড। তবে কিছু খাবার রোজের পাতে রাখলে, কিছুটা হলেও নিয়ন্ত্রণে রাখা যাবে ওজন।

রোগা হওয়া সহজ নয়। পরিশ্রম করা জরুরি। অনেকে তা করেও থাকেন। জিমে যাওয়া, বাড়িতে শরীরচর্চা করা, নিয়ম মেনে খাওয়াদাওয়া— এগুলি করতেই হয়। অথচ এত কিছুর পরেও অনেক সময়ে সুফল পাওয়া যায় না।

চিকিৎসকদের বক্তব্য, অনেক সময়ে শারীরিক কোনও সমস্যা থাকলে চেষ্টা করেও কমতে চায় না ওজন। বিশেষ করে কারও যদি থাইরয়েডের সমস্যা থাকে, সে ক্ষেত্রে অনেক সময়ে বিস্তর চেষ্টা করলেও ওজন নিয়ন্ত্রণে আসতে চায় না।

থাইরয়েড হলে বিপাকীয় হার কিছুটা কমে যায়। ফলে হজমের গোলমালের মতো কিছু কারণে ওজন বাড়তে থাকে। থাইরয়েড হলে বেশ কিছু খাবার আছে, যেগুলি খাওয়া যায় না। তবে কিছু খাবার থাইরয়েডে ভুগলেও ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। রইল তেমন কিছু খাবারের তালিকা।

বাদাম

বাদামের মতো এমন স্বাস্থ্যকর খাবার খুব কম আছে। সেলেনিয়াম, জিঙ্ক সমৃদ্ধ বাদাম থাইরয়েডের সমস্যা অনায়াসে খেতে পারেন। থাইরয়েডে খাওয়াদাওয়া নিয়ন্ত্রণে না রাখতে মোটা হয়ে যাওয়ার আশঙ্কা বেড়ে যায়।

ডিম

থাইরয়েডে ডিম খাওয়া যায় না— অনেকেই মনে এমন ধারণা পোষণ করেন। চিকিৎসকরা বলছেন, ডিম খেলে কোনও অসুবিধা হওয়ার কথা নয়। বাদামের মতো ডিমেও রয়েছে সেলেনিয়াম, জিঙ্ক। থাইরয়েড রোগীর জন্য ডিম কিন্তু আদর্শ খাবার হতে পারে।

সবুজ শাকসব্জি

শরীর সুস্থ রাখতে শাকসব্জির কোনও বিকল্প নেই। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে রোজের পাতে শাকসব্জি রাখার কথা বলে থাকেন চিকিৎসকরা। ভিটামিন, মিনারেলস এবং আরও অন্যান্য উপকারী পুষ্টিগুণ সমৃদ্ধ শাকসব্জি নিয়ন্ত্রণে রাখে থাইরয়েডের সমস্যাও। শরীরে থাইরয়েড বাসা বাঁধলে, বেশি করে শাকসব্জি খাওয়ার কথা বলেছেন চিকিৎসক। এতে থাইরয়েডের মাত্র এবং ওজন— দুই-ই নিয়ন্ত্রণে থাকবে।

সূত্র: আনন্দবাজার

কিউএনবি/অনিমা/০২,০৯.২০২২/সকাল ১১.৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit