বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

পিঁয়াজের খোসা ফেলে দেবেন না, বরং কাজে লাগান এভাবে, রইল টিপস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ১১১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : আসলে কিছুই ফেলা যায় না। ঠিকঠাক ব্যবহার করতে পারলে, ফেলে দেওয়া জিনিস থেকেও লাভ পাওয়া যায়। যেমন, পিঁয়াজের খোসা!

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। পিঁয়াজ কেটে, তার খোসাগুলো টুক করে আমরা ফেলে দিই। কিন্তু জানেন, এই খোসা কত কাজে লাগতে পারে?

১) অনেকেই বাজার চলতি প্রসাধনি দিয়ে চুলে কলপ করেন। বাজার থেকে কেনা হেয়ারকালার ব্যবহার না করে পিঁয়াজের খোসা ব্যবহার করা যেতে পারে। একটি শুকনো লোহার কড়াইতে পিঁয়াজের খোসাগুলি নিয়ে অল্প আঁচে সেঁকে নিন। একেবারে কালো হওয়া পর্যন্ত গরম করুন। ভাজা হয়ে এলে খোসা একেবারে গুঁড়ো করে নিন। এই গুঁড়োর সঙ্গে সামান্য পরিমাণ নারকেল তেল অথবা অ্যালোভেরা জেল মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কলপ।

২) আজকাল অনেকেই অনিদ্রায় সমস্যায় ভোগেন। ঘুমের ওষুধ না খেয়ে পিঁয়াজের খোসা ব্যবহার করতে পারেন। পিঁয়াজের খোসায় থাকে এল-ট্রিপটোফ্যান নামক এক প্রকার অ্যামাইনো অ্যাসিড। এটি অনিদ্রা কাটাতে সহায়তা করে বলে মনে করেন অনেকে। কয়েকটি পিঁয়াজের খোসা গরম পানিতে ফুটিয়ে তা চায়ের মতো করে পান করে নিন। দেখবেন সমস্যা দূর হবে।

৩) যারা বাগান করতে পছন্দ করেন তারা কিন্তু সার তৈরির জন্য অনায়াসে পিঁয়াজের খোসা ব্যবহার করতে পারেন। সার হিসাবেও দারুণ কার্যকর পেঁয়াজের খোসা। সরাসরি গাছের গোড়ায় ছড়িয়ে দিতে পারেন পেঁয়াজের খোসা। তা ছাড়াও অনেক সময়ে ছাদ-বাগানের গাছের মধ্যে পোকা ধরে যায়। এই পোকা দূর করতে দারুণ কাজ করে পিঁয়াজের খোসা।

সূত্র: সংবাদ প্রতিদিন

কিউএনবি/অনিমা/০২,০৯.২০২২/সকাল ১১.০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit