শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

শ্রীলংকার বিরুদ্ধে বড় সংগ্রহ টাইগারদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৩ Time View

ডেস্কনিউজঃ এশিয়া কাপের আজকের ম্যাচটি বাংলাদেশ ও শ্রীলঙ্কার জন্য বাঁচা-মরার লড়াই। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ যে দল জিতবে সেই দলই উঠবে সুপার ফোরে। এই সমীকরণে সামনে দাঁড়িয়ে টসে হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৩ রান সংগ্রহ করেছে টাইগাররা।

মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ।

একাদশে জায়গা পান সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ ও এবাদত হোসেন। দল থেকে বাদ পড়েন মোহাম্মদ নাঈম শেখ, এনামুল হক বিজয় ও সাইফউদ্দিন। বাংলাদেশের হয়ে ইনিংসের শুরু করেছিলেন সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজ।

মিরাজ ২৬ বলে ৩৮ রান করলেও ব্যর্থ হয়েছেন সাব্বির। দীর্ঘদিন পর দলে ঢুকে সাব্বির করেছেন ৬ বলে ৫ রান। তিনে নামা অধিনায়ক সাকিব আল হাসান করেন ২২ বলে ২৪ রান। সাকিবের বিদায়ের পর দায়িত্ব কাঁধে তুলে নেন সহ-অধিনায়ক আফিফ হোসেন ও সাবেক অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদ। আফিফ খেলেন ২২ বলে ৩৯ রানের ইনিংস। মাহমুদউল্লাহর ব্যাট থেকে আসে ২২ বলে ২৭ রান।

শেষ দিকে মোসাদ্দেক হোসেন সৈকত ৯ বলে ২৪ ও তাসকিন আহমেদ ৬ বলে ১১ রানে অপরাজিত থাকেন। শেষ ৬ ওভারে ৭৪ রান আসায় বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ১৮৩-তে।

কিউএনবি/বিপুল/০১.০৯.২০২২/ রাত ১০.১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit