রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

হারের কারণ নিয়ে যা বললেন মোসাদ্দেক

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ১০৫ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ম্যাচ শেষে দলের হারের জন্য ১০ থেকে ১৫ রানের ঘাটতির কথা জানিয়েছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। আফগানদের সামনে ১২৭ রানই হয়তো যথেষ্ট। কিন্তু আফগান ব্যাটসম্যান ইব্রাহিম জার্দানের তাণ্ডবের সামনে আর টিকতে পারেনি বাংলাদেশ।

মোসাদ্দেক বলেন, আর ১০-১৫ রান বেশি করা গেলে শারজাহ থেকে জয় নিয়েই ফিরতে পারতেন তারা। ২৮ রানে ৪ উইকেট হারানো দল যে শেষ পর্যন্ত লড়ার মতো রান করতে পারে, সেই কৃতিত্ব মূলত মোসাদ্দেকেরই। কিন্তু শেষ পর্যন্ত সঙ্গী হতাশা। লম্বা একটা সময় ম্যা চে চালকের আসনে ছিল সাকিব আল হাসানের দলই। শেষ ৬ ওভারে আফগানিস্তানের প্রয়োজন ছিল ৬৩ রান। শারজাহর মন্থর উইকেটে কাজটাকে খুব কঠিন বলেই মনে হচ্ছিল একটা পর্যায়ে। নাজিবউল্লাহর মনে ছিল অন্য ভাবন। ৬ ছক্কায় ১৭ বলে ৪৩ রান করে তিনি ম্যাচ শেষ করে দেন ৯ বল আগে।

ম্যাচে বাংলাদেশের সেরা পারফরমার। টি-টোয়েন্টিতে আগের সেরা ৩৪ ছাড়িয়ে এবার তিনি খেলেন ৩১ বলে অপরাজিত ৪৮ রানের ইনিংস। পরে উইকেটও নেন একটি। ম্যা চ শেষে সংবাদ সম্মলেনে তিনি বললেন, ১৪০ রানের আশেপাশে স্কোর থাকলে হয়তো খেলার চিত্রটা ভিন্ন হতে পারত। তিনি বলেন, এখানে ব্যাটিং করা কঠিন ছিল, নিচু ছিল। ওরা ভালো করেছে, ফলে ওদের কৃতিত্ব দিতে হবে। তবে ১০-১৫ রান কম করেছি আসলে।

মোসাদ্দেকের মতে, শুরু থেকে ক্রমাগত উইকেট হারানোয় বড় রানের ওভারের জন্য ঝুঁকি নেওয়া যায়নি। তিনি আরও বলেন, (বড় ওভার) মিসিং ছিল, সেটি করার মতো অবস্থানে প্রায় চলে গিয়েছিলাম। তবে উইকেট হারালে কঠিন হয়ে যায়। উইকেট রাখতে পারলে, ১৫ ওভার পর্যন্ত নিয়ে যেতে পারতাম, তাহলে ভিন্ন হতো। ওরা ভালো খেলেছে। হেরে যাওয়ার পর মোসাদ্দেকের দাবি, সাকিব ভাইয়ের বার্তা ছিল, সেটি পরিষ্কার ছিল। আপনারাও সেটি দেখেছেন। সবাই শতভাগ দিয়ে চেষ্টা করেছি। পারি নাই। পরের ম্যাচে অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে। এশিয়া কাপে টিকে থাকতে আগামীকাল বৃহস্পতিবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সেদিন জিতলে নিশ্চিত হবে সুপার ফোর। হেরে গেলে বিদায়।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit