শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা ভালোয় ভালোয় সিফাতকে ছেড়ে দেন, সরকারকে হুঁশিয়ারি জামায়াত আমিরের ২০১৩ সালের চুক্তির আওতায় হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত

আলিয়ার জন্য কৃতীর হাতছাড়া হয়েছিলো কোন ছবি? ফাঁস হতেই লজ্জায় করণ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ১৫৪ Time View

বিনোদন ডেস্ক : বলিউডে নিজের জায়গা করতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তাকে। শুরুর দিনগুলির কথা ফাঁস করলেন কৃতী।

কৃতী শ্যানন বলিপাড়ার সুন্দরীদের মধ্যে অন্যতম। পরিবারের কেউ-ই এই পেশার সঙ্গে যুক্ত নয়। ফলে প্রথম সুযোগ পেতে বেশ পরিশ্রম করতে হয় নায়িকাকে। টাইগার শ্রফের সঙ্গে জুটি, প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে প্রেম— এমন বিভিন্ন কারণে শিরোনামে উঠে আসে অভিনেত্রীর নাম। শুরুর দিনগুলি কেমন ছিল? সেই রহস্যই ফাঁস করলেন কৃতী।

করণ জোহরের শো-তে এসে অনেক না বলা কথাই বলে ফেলেন বলিউড তারকারা। তেমনই করণের এই সপ্তাহের অতিথি কৃতী শ্যানন এবং টাইগার শ্রফ। সোফায় বসে পুরনো দিনে ফিরে গেলেন নায়িকা। তিনি করণকে বলেন,“আমি তোমার ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির জন্য অডিশন দিয়েছিলাম। কিন্তু পাশ করিনি। তুমি আলিয়া ভাটকে নিয়েছিলে ছবিতে।”

এ কথা শুনে কিছুটা লজ্জায়ই পড়ে যান পরিচালক করণ জোহর। যদিও এই মুহূর্তে প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম কৃতী শ্যানন। একগুচ্ছ ছবি নায়িকার ঝুলিতে। ২০২২-এ মুক্তি পাবে তার দুটি ছবি ‘ভেড়িয়া’ এবং ‘শাহজাদা’।

সূত্র: আনন্দবাজার অনলাইন

কিউএনবি/অনিমা/৩১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit