শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

সেপ্টেম্বরে বলিউডে মুক্তি পাচ্ছে যেসব সিনেমা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ১৬৩ Time View

বিনোদন ডেস্ক : বেশকিছু সময় ধরেই যেনো খড়া চলছে বলিউড জুড়ে। বেশিরভাগ সিনেমাই মুক্তির পর হচ্ছে ব্যর্থ। এরমধ্যেই আবার মাঝেমধ্যেই চড়াও হচ্ছে বয়কটের ডাক। এগুলো সব মিলিয়েই নতুন আশা ও স্বপ্ন নিয়ে সেপ্টেম্বরে মুক্তি পাচ্ছে নতুন কিছু সিনেমা। 

চলুন দেখে নেওয়া যাক কী কী সিনেমা মুক্তি পাচ্ছে সেপ্টেম্বরে-

শিশু অপহরণের র্যাাকেট খুঁজে বার করার লক্ষ্য নিয়েছে পুলিশ। তা নিয়ে টানটান রোমাঞ্চে ভরা অ্যাকশন থ্রিলার সিনেমার নাম ‘কাঠপুতলি’। যা মুক্তি পাচ্ছে ২ সেপ্টেম্বর, ২০২২। এই সিনেমায় অভিনয়ে রয়েছেন অক্ষয় কুমার, রকুল প্রীত সিংহ, সরগুন মেহতা, চন্দ্রচূড় সিংহ। সিনেমাটি পরিচালনা করেছেন রঞ্জিত তেওয়ারি।

অতিমানবিক শক্তিধারী শিব নামের এক যুবকের গল্প। প্রেম এবং আত্ম-আবিষ্কারের পথে বেরিয়েছে সে। সেই যাত্রায় অনেক অশুভ শক্তির মুখোমুখি হতে হয় তাকে, যা সমস্ত অস্তিত্বকে বিপদের মুখে ফেলে। এমন কাহিনীকে অবলম্বন করে গড়ে উঠেছে নতুন সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। সিনেমাটি মুক্তি পাচ্ছে ৯ সেপ্টেম্বর, ২০২২। এতে অভিনয় করেছেন রণবীর কাপুর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, মৌনী রায়, নাগার্জুন। সিনেমাটি পরিচালনা করেছেন অয়ন মুখোপাধ্যায়।

চার বান্ধবীর অভিযান নিয়ে গল্প। গোয়া সফরে বেরিয়ে অজস্র অপ্রত্যাশিত মোড় সামনে চলে আসে। কী ভাবে মোকাবিলা করেন চার নারী- তা নিয়ে তৈরি সিনেমার নাম ‘যহাঁ চার ইয়ার’। যা মুক্তি পাবে ১৬ সেপ্টেম্বর, ২০২২। এতে অভিনয় করেছেন স্বরা ভাস্কর, মেহর ভিজ, শিখা তালসানিয়া, পূজা চোপড়া। সিনেমাটি পরিচালনা করেছেন কমল পাণ্ডে।

মিথ্যায় বোনা কঠোর সত্যির গল্প। অস্তিত্বসঙ্কট এবং ব্যক্তিত্ব-বিভ্রাটে ভোগা এক গৃহবধূর জীবনে নেমে আসে বিপর্যয়। এক সন্ত্রাসবাদীর খপ্পরে পড়ে সে। তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলে স্বামী। আর এই গল্প নিয়েই গড়ে ওঠা সিনেমার নাম ‘ধোখা রাউন্ড ডি কর্নার’। সিনেমাটি মুক্তি পাবে ২৩ সেপ্টেম্বর, ২০২২। এতে অভিনয় করেছেন আর মাধবন, খুশালি কুমার, দর্শন কুমার, অপারশক্তি খুরানা। সিনেমাটি পরিচালনা করেছেন কুকি গুলাটি।

পেশায় এক মহিলা বাউন্সারের গল্প। পুরুষদের প্রভাবের সঙ্গে লড়াই করে নিজের পরিচয় তৈরি করার গল্পকে ভিত্তি করে তৈরি করা সিনেমার নাম ‘বাবলি বাউন্সার’। সিনেমাটি মুক্তি পাবে ২৩ সেপ্টেম্বর, ২০২২। এতে অভিনয় করেছেন তমান্না ভাটিয়া, অভিষেক বাজাজ, সৌরভ শুক্ল, সাহিল বৈদ। আর সিনেমাটি পরিচালনা করেছেন মধুর ভাণ্ডারকর।

‘বিক্রম বেধা’ সিনেমার কাহিনিতে রয়েছে অনেক মোড়। দুঁদে গ্যাংস্টার বেধাকে ধরতে ছুটে চলে পুলিশ অফিসার বিক্রম। যা মুক্তি পাবে ৩০ সেপ্টেম্বর, ২০২২। এই সিনেমায় অভিনয় করেছেন হৃতিক রোশন, সাইফ আলি খান, রাধিকা আপ্তে, রোহিত সরফ। সিনেমাটি পরিচালনা করেছেন পুষ্কর-গায়ত্রী।

‘পোন্নিয়িন সেলভান-১’ দশম শতকে চোল সাম্রাজ্যের উত্তাল সময় এই সিনেমাটি প্রেক্ষাপট। শাসক পরিবারের বিভিন্ন শাখার মধ্যে ক্ষমতার লড়াই, সম্রাটের সম্ভাব্য উত্তরসূরিদের মধ্যে হিংসা-হানাহানি চোল সাম্রাজ্যে যে ভাবে ফাটল তৈরি করেছিল, তা নিয়েই এই সিনেমার কাহিনি। সিনেমাটি মুক্তি পাবে ৩০ সেপ্টেম্বর, ২০২২। এই সিনেমায় অভিনয় করেছেন বিক্রম, কার্তি, জয়ম রবি, ঐশ্বর্য রাই বচ্চন, শোভিতা ধুলিপালা। আর সিনেমাটি পরিচালনা করেছেন মণি রত্নম।

সূত্রঃ আনন্দবাজার অনলাইন

কিউএনবি/অনিমা/৩০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit