মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

ডোমারে আইএফআইসি ব্যাংক উপ-শাখার শুভ উদ্বোধন

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ২৪৬ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে বে-সরকারি ব্যাংক আইএফআইসি উপ-শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ আগষ্ট) দুপুরে উপজেলার ডিবি রোড সংলগ্ন হক সুপার মার্কেটের ২য় তলায় ১ হাজার ৮৩ তম উপ-শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রম এর শুভ উদ্বোধন ঘোষণা করেন নীলফামারী জেলা আ”লীগের সহ-সভাপতি ও উপজেলা আ”লীগের সাবেক সভাপতি শিক্ষাবিদ অধ্যাপক খায়রুল আলম বাবুল।

ব্যাংকের কাস্টমার সার্ভিস রংপুর ব্রাঞ্চ ম্যানেজার মোস্তাকিম আহমেদর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মফিজার রহমান দুলাল, উপজেলার ৭নং বোড়াগাড়ী ইউনিয়ন আ”লীগের সভাপতি মনছুর আলী, সাবেক বন কর্মকর্তা ওয়াহেদুল হক, নাহিদ একরাম সোহাগ প্রমুখ। উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন চিকনমাটি আল আকসা জামে মসজিদের ইমাম হাবিবুর রহমান।

ডোমার উপশাখা ব্রাঞ্চের ব্যবস্থাপকের দ্বায়িত্বে নিয়োজিত আরিফুল ইসলাম, ট্রানজেকশন সার্ভিস অফিসার আসাদুজ্জামান। উল্লেখ্য যে, বেসরকারি আইএফআইসি ব্যাংকের বাংলাদেশে ব্যবস্থাপনা পরিচালকের দ্বায়িত্বে নিয়োজিত রয়েছেন শাহ এম সারোয়ার, চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালন করছেন সালমান এফ রহমান। উক্ত ব্যাংকিং কার্যক্রমের সুবিধা সমুহ, সব পেশার সব বয়সের সবার জন্য।

সেভিংস ও কারেন্ট এক একাউন্টেই দুই ধরনের লেনদেনের সুবিধা, জমানো টাকায় দৈনিক হারে এফডিআরের মতো আকর্ষণীয় মুনাফা ও মাস শেষে তা উত্তোলনের সুবিধা, তাৎক্ষণিক সাশ্রয়ী ঋন সুবিধা, এক কার্ডে ডেবিট ও ক্রেডিট সুবিধা, একই কার্ড বিদেশে ও ব্যবহার করা যায়, আমার একাউন্টের কার্ড দিয়ে দেশের যে কোন ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন একদম ফ্রী।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit