মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

মাধবদীতে অস্ত্র-গুলিসহ দুইজন আটক

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ২১৫ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর মাধবদী থানা এলাকা হতে অস্ত্র-গুলিসহ দুইজনকে আটক করেছে র‌্যাব ১১। শনিবার বিকালে এই তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব ১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন।এর আগে শুত্রবার দিবাগত রাত দুইটার দিকে মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়নের গির্দান ভূইয়ম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।আটককৃতরা হলো- মাধবদী থানাধীন গির্দান ভূইয়ম গ্রামের মোমেন (৮০) এবং একই গ্রামের রুহুল আমিন (৪৪)। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, পাঁচ রাউন্ড পিস্তলের গুলি, ০২টি মোবাইল, ০৩টি সীমকার্ড উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন জানান, আটককৃতরা মাধবদী থানা এলাকার কুখ্যাত সন্ত্রাসী। তারা আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে জনমনে ভীতি সঞ্চার করে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত। রুহুল আমিনের বিরুদ্ধে মামলা রয়েছে। এছাড়া মোমেন মাধবদীর বিভিন্ন এলাকায় ডাকাতির সাথে জড়িত। গোয়েন্দা নজরদারীর মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত হয়ে আমদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড গির্দান ভূইয়ম গ্রামে মোমেন মিয়ার চৌচালা টিনের ঘরের চৌকির উপর থেকে অস্ত্র ও গুলিসহ তাদেরকে হাতে নাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাধবদী থানায় মামলা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit