বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

দৌলতপুরে নামের সাথে মিল থাকায় ট্রাক শ্রমিক কে গ্রেফতার করায় সড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ১৪১ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে নামের সাথে মিল খাকায় ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্য কে গ্রেফতার করায় শ্রমিকরা সড়ক অবরোধ করে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে। শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার আল্লারদর্গা বাজারে কাঠের গুড়ি ফেলে কুষ্টিয়া-প্রাগপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে তারা।

বিক্ষোভরত শ্রমিকরা জানান, নামের সাথে মিল থাকায় প্রকৃত বা মুল আসামীকে গ্রেফতার না করে ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্য আসাদকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে দৌলতপুর থানা পুলিশ। সে দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামের নুরা মন্ডলের ছেলে। দুই বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানার প্রকৃত বা মুল আসামী একই গ্রামের নুর ইসলামের ছেলে আসাদ।

মুল আসামী আসাদ ২০০৭ সালের ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে পলাতক রয়েছেন এবং বর্তমানে সে মিরপুর উপজেলার নয়মাইল কাচারী এলাকায় বসবাস করছেন। তাকে গ্রেফতার না করে নামের সাথে মিল থাকায় শ্রমিক ইউনিয়নের সদস্য আসাদকে গ্রেফতার কার হয়েছে। এরই প্রতিবাদে সড়ক অবরোধ করা হয়। সড়ক অবরোধ কালে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের অপসারণ চেয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

খবর পেয়ে দৌলতপুর থানার ওসি এস এম জাবীদ হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিক নেতাদের সাথে আলোচনায় বসে ভুল বুঝাবুঝির অবসান হলে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। দৌলতপুর থানার ওসি এস এম জাবীদ হাসান বলেন, শ্রমিক নেতাদের সাথে কথা বলে সড়ক অবরোধ স্বাভাবিক করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit