শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

নজরুলের সমাধিতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ২১ Time View

ডেস্ক নিউজ : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে।

শনিবার (২৭ আগস্ট) সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত কবির সমাধিতে শ্রদ্ধা জানান সর্ব স্তরের মানুষ।

রাজনৈতিক দলের পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কবির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে দেখা গেছে।

এদিকে কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে দেশের শিল্পী-সাহিত্যিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো। 

বাংলাদেশ বেতার, টেলিভিশন ও বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলও কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচারের উদ্যোগ নিয়েছে।

উল্লেখ্য, ১৯৭৬ সালের ২৭ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয়।

কিউএনবি/অনিমা/২৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit