শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

‘বল এখন ইরানের কোর্টে’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ১২৬ Time View

ডেস্কনিউজঃ নতুন করে ইরানের পরমাণু চুক্তির বিষয়টি তেহরানের ওপর নির্ভর করছে বলে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো শুক্রবার জানিয়েছেন।

আলজেরিয়া সফরের সময় তেহরান এবং বিশ্বশক্তির মধ্যে ২০১৫ সালের চুক্তি পুনরুজ্জীবিত করার সাফল্যের সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ম্যাক্রোঁ এ ব্যাপারে অনুমান করতে অস্বীকার করেন।

তবে এক্ষেত্রে বল এখন ইরানের কোর্টে রয়েছে বলে সাংবাদিকদের জানান তিনি।

ফ্রান্স ইরানের সঙ্গে মূল চুক্তি স্বাক্ষরকারী ছয়টির মধ্যে একটি।

২০১৫ সালে ইরান-যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর মধ্যে এ চুক্তিটি হয়। এখন নতুন করে এটি আবার কার্যকর করা হবে।

আর এ চুক্তির বদলে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে যুক্তরাষ্ট্রও তার মিত্রা। যার মধ্যে থাকবে বিদেশি ব্যাংকগুলোতে আটকে রাখা ইরানের অর্থ ছাড় ও তেল রপ্তানি।

এর বদলে ইরান তাদের পারমাণবিক কার্যক্রম অনেক কমিয়ে দেবে।

যেদিন চুক্তি করা হবে সেদিনই ইরানের ১৭টি ব্যাংক এবং ১৫০টি আর্থিক প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। সেদিনই ইরানও তাদের পারমাণবিক কার্যক্রম কমিয়ে দেবে।

একটি পারমাণবিক বোমা তৈরি করতে ৯০ ভাগ ইউরোনিয়াম প্রয়োজন হয়। বর্তমানে ইরানের কাছে বোমা তৈরির ৬০ ইউরোনিয়াম আছে। যখন ২০১৫ সালে চুক্তি করা হয় তখন শর্ত ছিল ইরান তাদের ধারণ ক্ষমতার ৩.৬৭ ভাগ ইউরোনিয়াম রাখতে পারবে।

পুনরায় চুক্তি হওয়ার ১২০ দিনের মধ্যে ইরান প্রতিদিন ৫০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করতে পারবে। তাছাড়া ইরানের কোষাগার থেকে ৭ বিলিয়ন ডলার ছাড়ও দেওয়া হবে। বর্তমানে যেটি দক্ষিণ কোরিয়ায় আটকে আছে।

আর চুক্তির ১২০ দিন পর ইরান প্রতিদিন ২.৫ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করতে পারবে।

এদিকে ২০১৫ সালে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি করেছিল যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, চীন এবং রাশিয়া।

কিন্তু ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন এবং ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন।
এবার নতুন যে চুক্তি হচ্ছে সেখানে বলা হয়েছে, যদি যুক্তরাষ্ট্র আবারও চুক্তি থেকে বের হয়ে যায় তাহলে তাদের জরিমানা দিতে হবে।

কিউএনবি/বিপুল/ ২৬.০৮.২০২২/ রাত ৯.৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit