শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

বাপ্পি লাহিড়ির শেষ রিয়্যালিটি শো আসছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ১৬৮ Time View

বিনোদন ডেস্ক : সঙ্গীত জগতের কিংবদন্তী শিল্পী বাপ্পি লাহিড়ি। সুর, লয়, তাল ও কন্ঠের ক্যারিশমায় দিয়েছেন একের পর এক অসাধারণ গান। তবে তিনি অসময়েই ছেড়েছেন তার ভালোবাসার জগতকে, শুধু তাই নয় ছেড়েছেন পৃথিবীকেও। আর তার মৃত্যুর ছ’মাস পর এবার আসতে চলেছে তারই শেষ রিয়্যালিটি শো।

দেখতে দেখতে ছ’মাস পার। ১৬ ফেব্রুয়ারি আচমকাই আসে খবরটা। বাপ্পি লাহিড়ি আর নেই। তিনি নেই, কিন্তু তার গানের মধ্যে দিয়ে তিনি রয়ে গিয়েছেন ভীষণ ভাবে। 

জানা গেছে, এবার সম্প্রচারিত হতে চলেছে বাপ্পি লাহিড়ির শেষ গানের রিয়্যালিটি শো। যে শোয়ের নাম ‘সুর কা একালব্য’। শুধু বাপ্পি লাহিড়ি নয়, বিচারকের আসনে দেখা যাবে ইসমাইল দরবার, যতীন পণ্ডিতকে। এই অনুষ্ঠান দেখা যাবে দূরদর্শনে। নতুন ভাবনায় তৈরি হয়েছে এই নতুন শো। প্রতিযোগীদের প্রশিক্ষণ দেবেন তারাই।

৭০ থেকে ৮০-র দশকে হিন্দি চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় নাম বাপ্পি লাহিড়ি। বলিউডে ‘ডিস্কো ডান্সার’, ‘চলতে চলতে’, ‘শরাবি’, বাংলায় ‘অমর সঙ্গী’, ‘আশা ও ভালবাসা’, ‘আমার তুমি’, ‘অমর প্রেম’ প্রভৃতি সিনেমার সুর দিয়েছেন। গেয়েছেন বহু গান। ২০২০ সালে তার শেষ গান ‘বাগি- ৩’ সিনেমার জন্য।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হঠাৎই ‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া’ (ওএসএ)-য় আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। গোটা জানুয়ারি মাস তিনি বিভিন্ন শারীরিক সমস্যার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন।
সূত্র: আনন্দবাজার অনলাইন 

কিউএনবি/অনিমা/২৫.০৮.২০২২/বিকাল ৪.০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit