বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র ওপেনে নেই সানিয়া মির্জা, অবসরের পরিকল্পনায় আসছে পরিবর্তন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ১১২ Time View

স্পোর্টস ডেস্ক : চোটের কারণে যুক্তরাষ্ট্র ওপেনে খেলতে পারবেন না সানিয়া মির্জা। কনুইয়ে চোট পেয়েছেন ভারতীয় এ টেনিস তারকা। সানিয়া ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, দুই সপ্তাহ আগে কনুইয়ে চোট পেয়েছি। তবে স্ক্যান করার আগে বুঝতে পারিনি এতটা কতটা গুরুতর। চোটের কারণে কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে। তাই ইউএস ওপেনে খেলা হবে না।

বছরের শুরুতেই অস্ট্রেলিয়ান ওপেনের সময় সানিয়া ঘোষণা করেছিলেন, এটাই হতে চলেছে তার শেষ মৌসুম। সুতরাং, যুক্তরাষ্ট্র ওপেনই তার কেরিয়ারের শেষ মেজর ইভেন্ট হওয়ার কথা ছিল। যুক্তরাষ্ট্র ওপেনে খেলতে না পারায় অবসরের পরিকল্পনায় পরিবর্তন আনবেন বলে জানিয়েছেন সানিয়া। তবে সেটা কেমন তা সরাসরি কিছু বলেননি। বলেছেন, এ বিষয়ে পরে জানাবেন। 

 

 

কিউএনবি/আয়শা/২৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit