সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

জামালপুরে মেলান্দহে জলাবদ্ধতায় ফসলের ক্ষতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৬১ Time View
শহীদ আহমদ খান : জামালপুরের মেলান্দহে জলাবদ্ধতার দরুণ তিন শতাধিক একর জমির বীজতলা, আগাম জাতের ধানসহ পাটের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে ১১নং শ্যামপুর ইউনিয়নের ২নং চর মাইটে বিল এলাকার কমপক্ষে তিন শতাধিক কৃষক বিপাকে পড়েছে। 

ভূক্তভোগি কৃষক নূর হোসেন, আকবর আলীসহ স্থানীয়রা জানিয়েছেন, এই বিলটি আমাদের কৃষি ফসলের বড় একটি উৎস। বর্ষাকালের পানি নিস্কাশনের জন্য এলাকাবাসির অর্থায়নে ভাটির দিকে পাইপ প্রতিস্থাপন করা হতো। সেখানে একটি বসত বাড়ি গড়তোলার পর পানি নিস্কাশন বন্ধ হয়েছে। ফলে আগাম জাতের ধান, বীজতলা পানিতে তলিয়ে গেছে। চলতি মৌসুমে এখান থেকে কোন ফসল ঘরে তোলা যাচ্ছে না।

পাটেরও ক্ষতি হয়েছে। কৃষক সুরুজ্জামান এবং ইউপি মেম্বার শাহজাহান ফসল রক্ষায় প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। কৃষি কর্মকর্তা আব্দুর রউফ জানিয়েছেন, এ ধরণের সমাধান উপজেলা প্রশাসনের হাতে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরার দৃষ্টি আকর্ষণ করলে তিনি-বিষয়টি খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুলাই ২০২৬,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit