শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম
চিনি নাকি গুড়, কোনটি বেশি স্বাস্থ্যকর বড় স্পনসরশিপ চুক্তির পথে বার্সেলোনা বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসের বাংলাদেশ প্রতিনিধি অধ্যাপক ডা. মুজিবুর থাইল্যান্ডে নেমেই মার্কিন রণতরির দুই নাবিকের কাণ্ড ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ৯৮৮ জুলাই ও অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার বয়ান ‘আ.লীগের বয়ান’: শফিকুল আলম বিএনপি নায়ক হতে পারত, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি: সমাজকল্যাণ মন্ত্রী ইরানের খারগ দ্বীপে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা

অবশেষে শিল্পী সমিতিতে অভিযোগ করলেন মাহি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ১৩২ Time View

বিনোদন ডেস্ক : দীর্ঘ বিরতির পর ‘আশীর্বাদ’ সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী মাহিয়া মাহি।  কিন্তু সিনেমাটি মুক্তির আগেই সহ-প্রযোজক তাহেরা ফেরদৌস জেনিফারের সঙ্গে বিবাদে জড়ান মাহি। এর জেরে ‘আশীর্বাদ’ সিনেমার সহ-প্রযোজক তাহেরা ফেরদৌস জেনিফারের বিরুদ্ধে চলচ্চিত্র শিল্পী সমিতিতে মঙ্গলবার অভিযোগপত্র জমা দিয়েছেন।

অভিযোগপত্রে মাহিয়া মাহি লিখেছেন, আমি ২০১২ সাল থেকে সম্মানের সঙ্গে কাজ করে যাচ্ছি। সম্প্রতি ‘আশীর্বাদ’ সিনেমার প্রযোজক তাহেরা ফেরদৌস জেনিফার আমার বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা অভিযোগ এনে বাজে মন্তব্য করে যাচ্ছেন। যেসব মন্তব্য ইতোমধ্যেই ইউটিউবসহ সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই সঙ্গে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করার হুমকিও দিচ্ছেন তারা।

অভিযোগপত্রে তিনি আরও লিখেন, প্রযোজক জেনিফারের এই সব উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য ও জিঘাংসামূলক কর্মকাণ্ডে আমি বিব্রত। এতে আমার মানহানি হচ্ছে। শুধু তাই নয়, তার এই সব বক্তব্যে জনমনে শিল্পীদের সম্পর্কে নেতিবাচক মনোভাব পরিলক্ষিত হচ্ছে। এটা সকল চলচ্চিত্র শিল্পীদের ইমেজকেই ক্ষুণ্ণ করছে। আমাকে হেয় করাসহ জেনিফার ফেরদৌসের এইসব বিতর্কিত কর্মকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছি।

জানা গেছে, ‘আশীর্বাদ’ সিনেমা ‍মুক্তির আগেই নায়িকা মাহিয়া মাহির ওপর রেগে আগুন সিনেমার প্রযোজক জেনিফার ফেরদৌস। নায়ক রোশানের ওপরও ক্ষুব্ধ তিনি। তিনি এতোটাই ক্ষুব্ধ হন যে গত ১১ আগস্ট মগবাজারের একটি রেস্তোরাঁয় নায়ক-নায়িকা ছাড়াই সিনেমা মুক্তির ঘোষণা দেন ও দোয়া চান।

মাহি-রোশানকে কেন সংবাদ সম্মেলনে ডাকা হয়নি- সাংবাদিকদের এমন প্রশ্নে প্রযোজক জেনিফার বলেছিলেন, ‘আমি এই কনফারেন্স করেছি আমার সিনেমার প্রচারের জন্য। নায়ক-নায়িকার প্রচারণার জন্য আমি রাস্তায় নামিনি। এটা আমাদের অনুদানের সিনেমা। এটা আমার প্রথম সিনেমা, সংবাদ সম্মেলন করছি মূলত পুরো টিমের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আমি এখানে মাহি বা রোশানের প্রচারণা করতে আসিনি।’

কথার এক পর্যায়ে এ মাহির ওপর এ প্রযোজকের ক্ষোভ প্রকাশ পায়। জেনিফার সে সময় বলেছিলেন, ‘নায়ক-নায়িকাকে পারিশ্রমিক দিয়ে সিনেমায় নেয় প্রযোজক। এখন তারা যদি শেয়ার না দেয়, সে কারণে যদি সিনেমা না চলে, তাহলে তো কিছু বলার নেই।’ কি শেয়ার দেননি মাহি-রোশান? জানা গেছে,  মুক্তির তারিখ ঘোষণা করা হলেও মাহি ও রোশানের কেউই নিজেদের ফেসবুকে সিনেমার পোস্টার শেয়ার দিচ্ছেন না। এ নিয়ে কোনো প্রচারণায় অংশ নেওয়া থেকে বিরত থাকছেন তারা দুজনেই।

অবশ্য কেন এমনটি করছেন মাহি তা জানা যায়নি।  কারণ, বিয়ে করে সংসারী হওয়ার পর সিনেমা থেকে অনেক দূরে থাকছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।  স্বামী-সংসার নিয়েই যত ব্যস্ততা তার।  তাকে তেমন একটা পাওয়া যাচ্ছে না। জানা গেছে, বিয়ের আগে কাজ করা মাহির একাধিক সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। এর মধ্যে একটি হলো ‘আশীর্বাদ’।  এছাড়া ‘যাও পাখি বলো তারে’ শিরোনামে মাহি অভিনীত একটি সিনেমা আগামী ৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।  সেই সিনেমার পরিচালনায়ও রয়েছেন মোস্তাফিজুর রহমান মানিক।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit