বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম

  নোয়াখালীতে বিএনপির ৩৩ নেতাকর্মি আটক, ৮ পুলিশ আহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ১৪৮ Time View
নোয়াখালী প্রতিনিধি :  নোয়াখালীতে বিএনপির ৩৩ নেতাকর্মিকে আটক করেছে পুলিশ।  মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে নোয়াখালীর সদর উপজেলার মাইজদী বাজার থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।  জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, কেন্দ্র ঘোষিত বিএনপি নোয়াখালী প্রেস ক্লাবে সদর উপজেলা ও পৌরসভার উদ্যোগে জ্বালানি তেল বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে সদর উপজেলা ও নোয়াখালী পৌরসভা বিএনপি। এ সময় বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল,যুবদলের ৫০০ থেকে ৭০০ সমর্থক রশিদ কলোনি থেকে মিছিল নিয়ে টাউন হল মোড় পার  হয়ে জেলা আওয়ামীলীগের অফিসের দিক আসতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়।

এ সময় বিএনপির সমর্থকরা পুলিশকে দিকে ইট পাটকেল ছুড়তে থাকে। তাদের ইটের আঘাতে ৮ জন পুলিশ আহত হয়।এ সময় পুলিশ উশৃংখল জনতাকে ছত্রভঙ্গ করতে ৮ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে বিএনপি ও তার অঙ্গসংগঠনের ৩৩ নেতা কর্মিতে আটক করে।  নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আটককৃতদের সম্পর্কে যাচাই বাচাই চলছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।  

 

 

কিউএনবি/আয়শা/২৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit