বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

মেয়ের জামাইয়ের হাতে শাশুড়ি খুন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৬০৭ Time View

ডেস্ক নিউজ : মেহেরপুরের গাংনীতে পারিবারিক বিরোধের জের ধরে শাশুড়িকে কুপিয়ে হত্যা করেছে তার মেয়ের জামাই বাদশা মিয়া।  

মঙ্গলবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের করমদী মাঠপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত রঙ্গিলা খাতুন করমদী মাঠপাড়ার শওকত আলীর স্ত্রী ও তার জামাতা একই গ্রামের রবিউল ইসলামের ছেলে বাদশা মিয়া।

স্থানীয়রা জানান, বেশকিছু দিন যাবৎ বাদশার স্ত্রী রিনি খাতুন ও তার মায়ের সাথে বাদশা মিয়ার পারিবারিক বিরোধ চলে আসছিল। বিরোধ চরম পর্যায়ে পৌঁছালে মঙ্গলবার রঙ্গিলাকে তার নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করে জামাই বাদশা মিয়া। এসময় বাধা দিতে গেলে স্ত্রী রিনি খাতুনকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করে বাদশা। 

আহত রিনি খাতুন বর্তমানে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত রঙ্গিলা খাতুনের মেয়ে রিনি খাতুন জানান, বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে প্রতিনিয়ত ঝগড়া বিবাদ লেগেই থাকতো। একারণে বিয়ের কিছুদিন পর স্বামী তাকে তালাক দেয়। এরপর গত ৬ মাস পূর্বে পুনরায় বিয়ে করে সংসার করে আসছিলেন তারা। 

নতুনভাবে ঘর সংসার করতে গিয়ে পূর্বের পরিস্থিতির কোন পরিবর্তন না হওয়ায় তার মাকে খুন হতে হলো। মা হত্যার বিচার দাবি করেন তিনি। 

নিহতের পরিবার সূত্র জানা যায়, বাদশা কিছু দিন আগে জামিনে জেল থেকে ছাড়া পেয়েছেন। তার বিরুদ্ধে মাদক বিক্রি ও সেবনসহ বেশ কয়েটি মামলা রয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক বলেন, হত্যাকাণ্ডের পরপরই বাদশা পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হচ্ছে। লাশ উদ্ধার করে মর্গে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার সূত্র ধরে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

কিউএনবি/অনিমা/২৩.০৮.২০২২/দুপুর ২.৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit