শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

‌‘লাল সিং চাড্ডা’ সিনেমা নিষিদ্ধের জন্য কলকাতা হাই কোর্টে মামলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ১৮৮ Time View

বিনোদন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে বলিউড অভিনেতা আমির খান এবং করিনা কাপুর খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’র প্রদর্শনী বন্ধ বা নিষিদ্ধ করা হোক। এমনই আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন এক বিজিপি নেতা।

হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি পুনর্নির্মানটি দেখানো হলে রাজ্যের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। এই মর্মে আদালতে একটি জনস্বার্থ মামলা করেন বিজেপি-র সদস্য এবং আইনজীবী নাজিয়া এলাহি খান।

নাজিয়ার জানান, এই মুহূর্তে ধর্ম সংক্রান্ত যে কোনো বিষয়ে রাজ্য উত্তাল হয়ে উঠতে পারে। এ বিষয়ে উদাহরণ দিতে গিয়ে বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত সেই মন্তব্যের প্রসঙ্গ তোলেন তিনি। শুধু তাই নয়। ছবির নায়ক আমিরের অতীতে করা কিছু বিতর্কিত মন্তব্যের কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি।

১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি পুনর্নির্মাণ ‘লাল সিং চাড্ডা’। টম হ্যাঙ্কসের জুতোয় পা গলিয়েছেন আমির। তার বিপরীতে অভিনয় করেছেন করিনা। প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পায় ১১ অগস্ট। ‘লাল সিং চাড্ডা’ ‘ধর্মীয় ভাবাবেগে আঘাত’ করেছে, এমনই অভিযোগ আসে বিভিন্ন মহল থেকে। এর পরেই দেশের নানা রাজ্যে ছবিটিকে বয়কট করার ডাক ওঠে।

মুক্তির আগে থেকেই এই ছবিকে ঘিরে বিতর্কের শেষ ছিল না। আমির এবং করিনার অতীতের কিছু মন্তব্য নিয়ে নতুন করে জলঘোলা শুরু হয়। ‘লাল সিং চাড্ডা’কে বয়কট করে দেওয়ার ডাক ওঠে। পঞ্জাবের জলন্ধরে বন্ধ করে দেওয়া হয়েছিল ছবির প্রদর্শনী।

বক্স অফিসেও মুখ থুবড়ে পড়েছে ‘লাল সিং চাড্ডা’। ১০ দিনে ছবির আয় ৫০ কোটির কিছু বেশি।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

কিউএনবি/অনিমা/২৩.০৮.২০২২/সকাল ৯.৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit